Special News Special Reports State

৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক শুভেন্দুর, অভয়ার বাবা-মায়ের উপস্থিতিতে হবে প্রতিবাদ

0
(0)

খবর লাইভ : রাজ্যের অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৯ অগাস্ট দেড় বছর আগে আর জি করে ডাক্তারি পড়ুয়া অভয়া-র ধর্ষণ ও খুনের স্মরণে একটি প্রতিবাদী ‘নবান্ন অভিযান’ এর আহ্বান জানিয়েছেন।

তার এই কর্মসূচি নিয়ে তিনি জানিয়েছেন, এর জন্য অভয়ার বাবা-মাতয়ের কাছ থেকে অনুমতি গ্রহণ করা হবে। এছাড়া, পতাকা মিছিল বা রাজনৈতিক কোনও প্রতীক ব্যবহার করা হবে না।

আমরা দলীয় পতাকা রাখডব না, শুধু অভয়ার সম্মান আর দায়িত্ববোধকে স্মরণ করে মিছিল নিয়ে যাব, মন্তব্য শুভেন্দুর। তিনি আরও বলেন, এই দে বছর ধরে মমতা সরকার ও তার গোষ্ঠী ধর্ষকদের রক্ষার পক্ষে কাজ করেছে। সেই সরকারের পতনের ডাকই এই নবান্ন অভিযানের মূল উদ্দেশ্য।

প্রসঙ্গত, গত বছর ৯ অগস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চারতলা থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। হাসপাতালে ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। ওই ঘটনাকে হাতিয়ার করে আসন্ন বিধানসভা ভোটের আগে শাসকবিরোধী প্রচারে শান দিতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যেই আগামী ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিলেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী আরও জানান, এই আন্দোলনের আগে ৫ তারিখে পানিহাটি ঘুরে, সেখানে অভয়ার বাবা-মায়ের সঙ্গে উপস্থিত হয়ে হবে একটি বৈঠক। এরপরই নবান্ন অভিযানের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে ।

আরজি করের ঘটনার বিরুদ্ধে রাজ্যে উত্তাল প্রতিবাদ হয়। সেই বিক্ষোভের সঙ্গে যুক্ত হয়ে, শুভেন্দুর এই নবান্ন যাত্রার ডাক। আসলে আমজনতাকে একত্রিত করে একটি রাজনৈতিক প্রতিবাদ মঞ্চ তৈরির জন্য এই  পরিকল্পিত মিছিলের ডাক বলে মনে করা হচ্ছে ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *