খবর লাইভ : কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার দৌড়ে বড় একটা ধাপ পার হল ব্রাজিল। রিও ডি জেনিরোয় কোয়ার্টার ফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল তিতের দল। সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ গতবার ফাইনালে ওঠা পেরু।
নির্ধারিত সময় পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচটি ৩-৩ গোলে অমীমাংসীত ছিল। লাল কার্ড দেখেন দুই দলের একজন করে খেলোয়াড়। গতবারের ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল।
এস্তাদিও নিল্টন সান্তোস স্টেডিয়ামে গোলশূন্য ব্যবধানে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল ও চিলি। বিরতির পর ৪৫ মিনিটে রবার্তো ফিরমিনোকে তুলে লুকাস পাকেতাকে মাঠে নামান ব্রাজিল কোচ তিতে। ৪৬ থেকে থেকে ৪৮, ম্যাচের এই ৩ মিনিট ব্রাজিলের জন্য ছিল নাটকীয়।
চিলির বিপক্ষে প্রথমার্ধে কোনও গোল করতে পারেনি ব্রাজিল। বিরতি থেকে ফিরতেই গোলের দেখা পায় তারা। ম্যাচের ৪৬ মিনিটে সুপার সাব লুকাস পাকুয়েতা গোল করে এগিয়ে দেন দলকে। তবে গোল পাওয়ার পর দারুণ অস্বস্তিতে পড়ে আয়োজকরা। ৪৮ মিনিটে ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসাস সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় তিতের শিষ্যদের। কিন্তু দশজনের ব্রাজিলের বিপক্ষেও গোল পায়নি চিলি।
পাকুয়েতার করা একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়। ব্রাজিলকে পৌঁছে দেয় সেমিফাইনালে।




