games Special News Special Reports

একের পর এক নজির গড়েই চলেছেন গিল, অধিনায়ক হিসেবে টানা দুই টেস্টে শতরান

0
(0)

খবর লাইভ : হেডিংলের পর বার্মিংহ্যাম। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর টানা দুই টেস্টে শতরান করলেন শুভমান গিল। গড়লেন নজিরও।

দেশের কনিষ্ঠতম টেস্ট অধিনায়ক তিনি। বিরাট কোহলির পর তিনি দ্বিতীয় ভারতীয় অধিনায়ক যিনি এজবাস্টনে শতরান করলেন। পাশাপাশি ৫০ প্লাস স্কোর করে এজবাস্টনে তিনি ছুঁলেন বিরাট ও ধোনিকে। এই দু’‌জনেরই এজবাস্টনে ৫০ প্লাস স্কোর ছিল ভারত অধিনায়ক হিসেবে। এছাড়া গিল ভারতের প্রথম ব্যাটার যিনি ভিন্ন পরিস্থিতিতে ইংল্যান্ডে টেস্টে প্রথমদিন শতরান করলেন।

দিনের শেষে ভারত তুলেছে ৩১০/‌৫। দলকে টানছেন গিল। ১১৪ রানে অপরাজিত রয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন জাদেজা (‌৪১)‌। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে শতরানের নিরিখে তিনি আছেন চারে। প্রথম তিন জন বিজয় হাজারে, সুনীল গাভাসকার ও বিরাট কোহলি। আর টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া মাত্রই টেস্টে ২০০০ রানও করে ফেলেছেন গিল। এই কৃতিত্ব তিনি অর্জন করেন লিডসে। আর বিরাট করেছিলেন ১১ বছর আগে এডিলেডে।

ম্যাচের যা পরিস্থিতি তাতে আরও রান চাই ভারতের। তার জন্য দ্বিতীয়দিন ভরসা গিল ও জাদেজা। এরপর ব্যাটার বলতে আছেন শুধু ওয়াশিংটন। অন্তত ৪০০ রান তো চাইই চাই বোর্ডে। তার বেশি হলে আরও ভাল। কারণ এই ইংল্যান্ড বাজবলে অভ্যস্ত। 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *