Special News Special Reports State

ফের গণধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে রাজপথে বিজেপি, কসবা অভিযানের ডাক শুভেন্দুর

0
(0)
খবর লাইভ : সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনার প্রতিবাদে এবার পথে নামছে বিজেপি। রাজ্য বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আগামী ২ জুলাই ‘কসবা অভিযান’-এর ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে অংশ নেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে।
রবিবার বিজেপির পক্ষ থেকে আয়োজিত হয় ‘কন্যা সুরক্ষা যাত্রা’। গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত মশাল মিছিলে অংশ নেন বিজেপি নেতা-কর্মীরা। কর্মসূচির শেষে শুভেন্দু অধিকারী বলেন, “এভাবে আর বাড়িতে বসে থাকলে চলবে না। পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি, আরজি কর এবং এখন কসবা— একের পর এক ঘটনা প্রমাণ করছে, রাজ্যে নারীর নিরাপত্তা নেই। তাই ‘কন্যা সুরক্ষা যাত্রা’ চলবে।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: