Special News Special Reports State

ক্যাম্পাসের ভিতরে পুলিশ পিকেট চেয়ে হাইকোর্টে আবেদন কসবা আইন কলেজের 0 (0)

খবর লাইভ : ক্যাম্পাসের ভিতরে পুলিশ পিকেট চেয়ে হাইকোর্টে আবেদন করল সাউথ কলকাতা ল কলেজ। পাশাপাশি, ছাত্র সংসদের নির্বাচন না হওয়া পর্যন্ত কলেজে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখারও আবেদন জানিয়েছে কলেজ। এই দুই আবেদনের উপর ২৪ জুলাইয়ের মধ্যে রাজ‍্যকে অবস্থান জানানোর নির্দেশ দিল হাইকোর্ট। সাউথ কলকাতা ল কলেজের আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় আদালতে রক্ষী সঙ্কট নিয়ে সওয়াল […]

Special News Special Reports State

কসবা কলেজের গণধর্ষণকাণ্ডে তদন্তের অগ্রগতির রিপোর্ট হাইকোর্টে জমা দিল পুলিশ 0 (0)

খবর লাইভ : দক্ষিণ কলকাতার ল কলেজের ধর্ষণকাণ্ডে তদন্তের অগ্রগতির রিপোর্ট হাইকোর্টে জমা দিল পুলিশ। বৃহস্পতিবার তদন্তের কেস ডায়রি খুঁটিয়ে দেখে আদালত। বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ তদন্তের অগ্রগতির রিপোর্ট পরিবারের আইনজীবীকে দিয়েছেন। তবে হাইকোর্ট ওই রিপোর্ট প্রকাশ না করার নির্দেশ দিয়েছে। আগামী ১৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। চার সপ্তাহ […]

Special News Special Reports State

কসবা গণধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, নির্যাতিতার চিৎকারে ছুটে আসা নিরাপত্তারক্ষীকে গুলি করে মারার হুমকি 0 (0)

খবর লাইভ : কসবা গণধর্ষণকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তে। জানা গিয়েছে, নির্যাতিতাকে গার্ডরুমে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় তাঁর চিৎকার শুনে ছুটে আসেন কর্তব্যরত এক নিরাপত্তারক্ষী। তখন অভিযুক্ত মনোজিৎ, জায়েব ও প্রমিত ওই রক্ষীকে ঘটনাস্থল থেকে সরে যেতে বলে। এমনকি বেশি প্রশ্ন করলে গুলি করে মেরে ফেলার হুমকি দেয় তারা। এই […]

Special News Special Reports State

কসবায় গণধর্ষণ কাণ্ডের তদন্তভার গেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে  0 (0)

খবর লাইভ : কসবা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে নতুন মোড় এসেছে। কলকাতা পুলিশ গোয়েন্দা বিভাগের (Detective Department) হাতে মামলা হস্তান্তর করেছে। বুধবার দুপুরে কসবা থানার পক্ষ থেকে মামলার কেস ডায়েরি আনুষ্ঠানিকভাবে লালবাজারে হস্তান্তর করা হয়। ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল ধর্ষণের অভিযোগের পাশাপাশি অপহরণ ও অস্ত্র নিয়ে আঘাত করার মতো আরও কয়েকটি ধারাও […]

Special News Special Reports State

কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত মনোজিৎ-জাইব একসঙ্গে কী করছিল পরের সন্ধ্যায়? 0 (0)

খবর লাইভ : কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনা ঘটেছিল ২৫ জুন। তারপরের দিন ২৬ জুন সন্ধ্যায় তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থশঙ্কর শিশু রায় উদ্যানের সামনে থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এক জনকে এবং ৭টা ৩৫ মিনিটে জাইব ও প্রমিতকে গ্রেফতার করে পুলিশ। এই দু’জনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ি থেকে গ্রেফতার করা হয় মূল […]

Special News Special Reports State

শরীরের একাধিক জায়গায় নখের আঁচড়ের টাটকা দাগ, আদালতে সমস্ত দাবি বাতিল হতে চলেছে  মনোজিতের 0 (0)

খবর লাইভ : একের পর এক বিপদ পিছু ছাড়ছে না কসবা কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতা মনোজিৎ মিশ্রর। এবার  আরও বিপদে পড়তে চলেছে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ । নতুন মেডিকেল রিপোর্টে তার শরীরে এমন কিছু চিহ্ন পাওয়া গিয়েছে, যার জেরে আদালতে তার সমস্ত দাবি বাতিল হওয়ার সম্ভাবনা। গত ২৫ […]

Special News Special Reports State

কসবা কলেজ থেকে বেতন বাবদ পাওয়া সব টাকা ফেরত দিতে হবে মনোজিৎকে 0 (0)

খবর লাইভ : আইন কলেজের অস্থায়ী শিক্ষাকর্মীর চাকরি থেকে মনোজিৎ মিশ্রকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মঙ্গলবার। একই  সঙ্গে কলেজের গভর্নিং বডি বা পরিচালন সমিতি ঠিক করেছে, শিক্ষাকর্মীর চাকরি বাবদ যে অর্থ মনোজিৎ কলেজ থেকে এতদিনে পেয়েছেন, তা তাকে ফেরত দিতে হবে। শাস্তির খাড়া নেমেছে তার দুই শাগরেদের উপরেও। ওই দুই ‘কীর্তিমান’ প্রমিত মুখোপাধ্যায় ও জইব […]

Special News Special Reports State

কসবা গণধর্ষণ কাণ্ডে তিন অভিযুক্তের পুলিশ হেফাজতের সময়সীমা বাড়াল আদালত 0 (0)

খবর লাইভ : কসবা গণধর্ষণ কাণ্ডে তিন অভিযুক্তের পুলিশ হেফাজতের সময়সীমা বাড়াল আদালত। মনোজিৎ ও তার দুই সহযোগী প্রমিত ও জইবের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বিচারপতির। আগামী ৮ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবে অভিযুক্তরা। সঙ্গে ধৃত নিরাপত্তারক্ষীর আরও তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে আগামী ৪ জুলাই আদালতে পেশ করা হবে। পাশাপাশি […]

Special News Special Reports State

কসবা গণধর্ষণ কাণ্ডে ভিডিও করেই ফেঁসেছে কীর্তিমান তৃণমূল নেতা মনোজিৎ 0 (0)

খবর লাইভ : কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিতকেই কাঠগড়ায় তুলল কুকীর্তির দুই সঙ্গী জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ‌্যায়। এমনকি ধৃত কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ‌্যায়ও দাবি করেছে, মনোজিতের চাপেই গার্ড রুম ছেড়ে সে বেরোতে বাধ‌্য হত। ভিতরে নিজের ইচ্ছামতো কুকীর্তি করত মনোজিৎ। তার কথা না শুনলেই হুমকি দিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনোজিতের নির্দেশে জায়েব ও প্রমিত […]

Special News Special Reports State

কসবা কলেজে গণধর্ষণ কাণ্ডের তদন্তে নয়া মোড়, নজরে আরও চার সন্দেহভাজন 0 (0)

খবর লাইভ : কসবা কলেজে গণধর্ষণ কাণ্ডে এবার তদন্তে নয়া মোড়। তিন অভিযুক্তকে আগেই গ্রেফতার করা হলেও এবার পুলিশ নজর দিয়েছে আরও চার জনের দিকে, যারা ঘটনার দিন সন্ধ্যার পরও কলেজে ছিল। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশের তদন্ত চলছে। ইতিমধ্যে ১৭ জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের পাশাপাশি সন্ধ্যার পর […]