Special News Special Reports State

কালীগঞ্জ কাণ্ডে অভিযুক্তরা মাটি মাফিয়া, এফআইআরে ২৪ জনের ১০ জনই একই পরিবারের

0
(0)

খবর লাইভ : কালীগঞ্জের নাবালিকা তামান্নাকে খুনের ঘটনায় দায়ের হওয়া এফআইআরে নাম রয়েছে ২৪ জনের। যাদের মধ্যে ১০ জন অভিযুক্ত একই পরিবারের। আর এই গোটা পরিবারের বিরুদ্ধে কাঁড়ি কাঁড়ি অভিযোগ রয়েছে মোলান্ডি গ্রামের বাসিন্দাদের। বেআইনিভাবে মাটি কেটে তা বিক্রি করে ব্যবসার অভিযোগও উঠছে তামান্না খুনে অভিযুক্ত অনেকের বিরুদ্ধে।

কালীগঞ্জের মোলান্ডি বাসিন্দারা বলেন, ‘এরা টিএমসি দল করে। মাটি কেটে ভাটায় বিক্রি করে। পুলিশই তো সব ওদের। পুলিশই সব।’ বিজয়োল্লাস থেকে ছোঁড়া বোমা কেড়ে নিয়েছে ছোট্ট তামান্নার প্রাণ। মারাত্মক এই অভিযোগে গত তিন দিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনায় FIR হয়েছে ২৪ জনের নামে। যাদের মধ্যে ১০ জনই একই পরিবারের।  আর এই পরিবারই এখন মোলান্ডির গ্রামবাসীদের কাঠগড়ায়। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এই অভিযুক্তরা।

প্রশাসনকে হাত করে এলাকায় বছরের পর বছর ধরে বেআইনিভাবে চলছে মাটির ব্যবসা। কী কাজ করত ওরা? প্রশ্নের উত্তরে কালীগঞ্জের বাসিন্দারা  বলেন,এই টিএমসি দল করে। মাটি কেটে ভাটায় বিক্রি করে। খাদখন্দ বুজিয়ে বেড়ায়। কেউ যদি মাটি বিক্রি করে, কিনে নিয়ে ভাটায় ভাটায় বিক্রি করে। একটা বিজনেস চালায় এরা। অনেক টাকার ব্যবসা। ওরা ভাবে আমরাই ব্যবসা করব। আর ব্যবসা কাউকে করতে দেব না। করতে গেলে তাঁকে হুমকি দেবে, মারতে যাবে বোমা দিয়ে। রাস্তাঘাটে যদি বেরোয়, এই ও বেরোলে ওকে হাত-পা ভেঙে দে ওকে মেরে ফেলে দে। এরকম হুমকি দেয়।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, শাসক দলের ছত্রছায়ায় থেকেই ফুঁলেফেঁপে ওঠে মাটির ব্যবসা। পুলিশ সাথে তো থাকেই ওদের।  কালীগঞ্জের মোলান্ডি গ্রামেই পেল্লাই বাড়ি অভিযুক্তদের। বাড়ির ছাদে উড়ছে তৃণমূলের পতাকা।  ডেবরা তৃণমূল বিধায়ক  হুমায়ুন কবীর বলেন, পুলিশ তদন্ত করে দেখবে বিষয়টা। রাজনীতির বলি হয়েছে তামান্না।  

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *