Special News Special Reports

নামখানা ধর্ষণ কাণ্ডেও দময়ন্তীকে দায়িত্ব হাই কোর্টের

0
(0)

খবর লাইভ : নামখানা ধর্ষণ কাণ্ডের তদন্ত ভারও দেওয়া হল আইপিএস অফিসার দময়ন্তী সেনের হাতে। এর আগে রাজ্যের চারটি ধর্ষণ কাণ্ডের তদন্ত ভার দেওয়া হয়েছে দময়ন্তীকে। নামখানা ধর্ষণের তদন্ত ভার দময়ন্তী নিতে না চাইলে এই মামলাটি সিবিআইয়ের হাতে যাবে বলে জানিয়েছে কলকাতা হাই কোর্ট।

প্রায় এক দশক আগে ঘটে যাওয়া পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের তদন্তে দময়ন্তীর ভূমিকা প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে। তখন তিনি ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান। সে সময় রাজ্যে সদ্য ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পার্ক স্ট্রিটের গণধর্ষণের ঘটনাটিকে ‘সাজানো’ বলে মন্তব্য করেছিলেন, তখন দময়ন্তী তাঁর রিপোর্টে জানিয়েছিলেন ধর্ষণ হয়েছে।

আরও পড়ুন- ফের নয়াদিল্লির বিদেশনীতির প্রশংসায় পঞ্চমুখ ইমরান
গত ১২ এপ্রিল তাঁকে রাজ্যের চারটি ধর্ষণকাণ্ড— দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোনির তদন্ত নজরদারি করতে বলেছিল কলকাতা হাই কোর্ট।এই নিয়ে রাজ্যের পাঁচটি ধর্ষণের ঘটনার তদন্তের নজরদারির দায়িত্ব পেলেন দময়ন্তী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *