International National Special News Special Reports

কয়েক ঘণ্টার অপেক্ষা, মহাকাশে পাড়ি দেবেন ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা

0
(0)

খবর লাইভ : আর কয়েক ঘণ্টার অপেক্ষা। অবশেষে সব বাধা পেরিয়ে আজ অর্থাৎ বুধবার মহাকাশে পাড়ি দিতে চলেছেন ভারতীয়  নভোশ্চর শুভাংশু শুক্লা। চার দশক পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পা রাখতে চলেছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ৪১ বছর আগে, ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হয়ে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা।

মিশন Axiom-4 অংশ শুভাংশু। বহু বার যাত্রা বাতিলের পর অবশেষে ২৫ জুন যাত্রার দিন স্থির হয়েছে। আজ ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে ড্রাগন ক্যাপসুল নিয়ে মহাকাশে পাড়ি দেবে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট । শুভাংশু ছাড়াও এই মিশনে রয়েছেন আরও তিন নভোচর। পেগি হুইটসন, স্লাওস উজনানস্কি-উইশনিউস্কি এবং টিবর কামুকে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পাড়ি দেবেন তারা। সব ঠিক থাকলে ভারতীয় সময় পাঁচটা-সাড়ে পাঁচটা নাগাদ মহাকাশ স্টেশনে পা রাখবেন তাঁরা। ১৪ দিন সেখানে থেকে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করার কর্মসূচি রয়েছে তাঁদের।

শেষ পাওয়া খবর অনুযায়ী, এই মিশন শুরু জন্য আবহাওয়া একেবারে অনুকূল। ভারতের হয়ে ইতিহাস গড়তে চলেছে লখনউয়ের বাসিন্দা শুভাংশু শুক্লা। তাঁর সাফল্য প্রার্থনা করছে গোটা দেশ। মহাকাশে পাড়ি দেওয়ার আগে দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিলেন এই ভারতীয় নভোশ্চর। তিনি বলেন, ‘দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই। অভিযান যাতে সফল হয়, তার জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধ করছি।’ ইতিহাসের অপেক্ষায় এখন প্রহর গুনছে গোটা দেশ।

নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ অভিযানে পাইলটের ভূমিকায় রয়েছেন শুভাংশু। তিনিই মহাকাশযানটি পরিচালনা করবেন। বায়ুসেনার ক্যাপ্টেন হওয়ায় এর আগে এএন-৩২, জাগুয়ার, হক, মিগ-২১, সু-৩০-সহ নানা ধরনের যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে শুভাংশুর। কিন্তু মহাকাশযান এই প্রথম! এ জন্য দীর্ঘ দিন ধরে স্পেসএক্স এবং ‘অ্যাক্সিয়ম স্পেস ইনকর্পোরেশন’-এর কাছে প্রশিক্ষণও নিতে হয়েছে তাঁকে। চার সদস্যের অভিযানের কমান্ডার হিসাবে নেতৃত্ব দিচ্ছেন নাসার প্রাক্তন নভশ্চর তথা অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি হুইটসন। এ ছাড়াও থাকছেন পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। ১৪ দিন তাঁরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। সেখানে অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন তাঁরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা ১২টা ১ মিনিট নাগাদ শুভাংশুদের নিয়ে উড়ান দেওয়ার কথা স্পেস এক্সের মহাকাশযান ‘ড্রাগন’-এর। নাসার কেনেডি স্পেস সেন্টারের ৩৯এ লঞ্চ কমপ্লেক্স থেকে ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে ড্রাগনকে মহাকাশে পাঠানো হবে। বৃহস্পতিবার সকালে আইএসএস-এ পৌঁছোবেন শুভাংশুরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *