International Special News Special Reports

আমেরিকায় কর্মরত বিদেশিদের জন্য জারি নয়া বিধি ট্রাম্প সরকারের

0
(0)

খবর লাইভ  : আমেরিকার ট্রাম্প সরকারের এক নতুন সিদ্ধান্তে দেশের অভিবাসী কর্মীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমোদনপত্র বা “ওয়ার্ক পারমিট”  নবীকরণ হবে না।

কী বলছে নতুন নিয়ম?
• ৩০ অক্টোবর ২০২৫ বা তার পরে যারা আবেদন করবেন, তাদের ওয়ার্ক পারমিট স্বয়ংক্রিয়ভাবে নবীকরণ হবে না।
• সরকারের মতে এই পদক্ষেপ নিয়েছে তারা, মূলত জাতীয় নিরাপত্তা ও অভিবাসীদের পেছনে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত যাচাই-বাছাই কার্যকর করার জন্য।
• পূর্বে বাইডেন প্রশাসনের সময় অভিবাসীর ওয়ার্ক পারমিট মেয়াদ শেষ হলেও সময়মতো আবেদন করলে কাজ চালিয়ে যেতে পারতেন । এখন সেই সুবিধায় পরিবর্তন আনা হয়েছে।

অভিবাসী কর্মীদের জন্য কি প্রভাব পড়তে পারে?
এই পরিবর্তনে বিশেষ করে বিদেশি কর্মীরা — যেমন ভারতীয়, বাংলাদেশি বা অন্য কোনো দেশের অভিবাসী যারা আমেরিকায় কাজ করছেন — উদ্বিগ্ন। কারণ ওয়ার্ক পারমিট নবায়নের আগেই যাচাই আরও কঠোর করা হবে এবং স্বয়ংক্রিয় নবায়ন বন্ধ হয়ে যাচ্ছে। ফলে সময়মতো আবেদন না হলে কাজের অনুমোদনে শ্লথতা বা বাধা আসতে পারে।

বিশেষ নির্দেশনা
নতুন নিয়ম অনুযায়ী, ওয়ার্ক পারমিট নবীকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীদের অন্তত ১৮০ দিন আগে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং প্রশাসনিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা জানিয়েছে, আমেরিকায় থাকা মানুষদের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা— এই দুই রক্ষার জন্য যাচাই-বাছাইকে অগ্রাধিকার দিতেই অভিবাসীদের জন্য নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। জো বাইডেন সরকার আমেরিকায় কর্মরত অভিবাসীদের জন্য স্বয়ংক্রিয় ভাবে ইএডি পুনর্নবীকরণের সুবিধা এনেছিল। সেই সময় জানানো হয়েছিল, ‘ওয়ার্ক পারমিট’-এর মেয়াদ শেষ হওয়ার পরেও অভিবাসীরা আমেরিকায় কাজ করতে পারবেন, যদি তাঁরা সময়মতো নথি পুনর্নবীকরণের জন্য আবেদন করে থাকেন। তবে এ বার থেকে বাইডেন সরকারের সেই নিয়মে কাটছাঁট করল ট্রাম্প প্রশাসন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *