International Special News Special Reports

ফের পিছিয়ে গেল ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লার  মহাকাশ যাত্রা

0
(0)

খবর লাইভ : ফের পিছিয়ে গেল ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লার  মহাকাশ যাত্রা। সোমবার আবহাওয়া খারাপ থাকার কারণে স্পেসএক্স(SpaceX)-এর মহাকাশযান ‘ড্রাগন’-এ সওয়ার হয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে তাঁদের আগামীকালের যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। এর আগে গত ২৯ মে মহাকাশ যাত্রার কথা থাকলেও সেদিনও সেই পরিকল্পনা বাতিল করা হয়েছিল। প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বারের মতো স্থগিত হল এই মিশনটি। মিশনটি পরবর্তী লঞ্চিংয়ের জন্য সময় ঠিক করা হয়েছে ১১ জুন বিকেল ৫.৩০ মিনিট। ইন্ডিয়ান স্পেস এন্ড রিসার্চ অর্গানাইজেশন(ISRO)-এর তরফে সোমবার জানান হয় যে, খারাপ আবহাওয়ার কারনেই এই অভিযানটি আপাতত স্থগিত করা হল।

এই এএক্স-৪ (Ax-4) মিশনটির সূচনা হওয়ার কথা ছিল মঙ্গলবার, ১০জুন। ওইদিন চারটি ভিন্ন দেশের (ভারত,পোল্যান্ড,আমেরিকা,হাঙ্গেরী) চারজন নভোচারীকে নিয়ে মহাকাশযানটি কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে, এমনটাই ঠিক ছিল। যানটিকে মহাকাশে পৌঁছে দেওয়ার দায়িত্ব বর্তেছে স্পেসএক্সেরই রকেট ফ্যালকন-৯-এর কাঁধে। মিশনটি সম্পন্ন হতে সময় লাগবে ১৪ দিন। ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লা স্পেসএক্স এবং অ্যাক্সিওম স্পেসের এই মিশনটির জন্য বেশ কিছুদিন ধরেই ট্রেনিং করছিলেন। প্রসঙ্গত, তিনি এই মহাকাশযানটির পাইলটের দায়িত্ব সামলাবেন। এছাড়াও যানটির লঞ্চিং এবং ডকিং অপারেশনের দায়িত্বও থাকবে তারই কাঁধে। ইতিমধ্যেই মহাকাশযানটিকে নাসা-র লঞ্চ প্যাডে নিয়ে আসা হয়ে গিয়েছিল। কিন্তু আবারও আবহাওয়ার ভ্রুকুটিতে পিছিয়ে দিতে হল মিশনটি।

এই মিশনটিতে প্রায় ৭ টি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করা হবে যা মাইক্রোগ্রাভিটি সম্পর্কে আমাদের বোঝাপড়ায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারে এবং ভবিষ্যতের মহাকাশ গবেষণার পথ প্রশস্ত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা গ্রহণ করতে পারে। এই মিশনটির সফলতা কামনায় এর আগেই সকল ভারতবাসীকে প্রার্থনা করার অনুরোধ করেছিলেন শুভাংশু। তিনি বলেছিলেন, ‘এই অভিযান একটি মাইলফলক এবং আমি সকল ভারতীয়কে এই অভিযানের সাফল্যের জন্য প্রার্থনা করার অনুরোধ করছি। জিতে নেওয়া যায় আকাশের তারাদেরও,জয় হিন্দ।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *