Special News State

Shatrughan Sinha: মমতাকে ‘বাংলার বাঘিনী’ বলে সম্বোধন শত্রুঘ্ন সিনহার

0
(0)

এ বঙ্গের রাজনীতির বিন্দুবিসর্গও জানেন না তিনি। তবু তিনি আসানসোলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী! তাই কৃতজ্ঞতা তো থাকবেই। স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
প্রশংসায় পঞ্চমুখ বিখ্যাত অভিনেতা তথা আসন্ন উপনির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী Shatrughan Sinha।

আরও পড়ুন- City Scan: এবার নিখরচায় সিটি স্ক্যান এবং ডায়ালিসিস পরিষেবা মিলবে রাজ্যে

আজ ১৫ মার্চ , মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছেন। এর আগে এই অভিনেতা BJP-র অন্যতম নেতা ছিলেন। এদিন একটি টুইটে শত্রুঘ্ন সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাংলার বাঘিনী’ বলে সম্বোধন করেছেন।

তিনি লিখেছেন, অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি বাংলার বাঘিনী, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আমি তৃণমূলে যোগদান করেছি। এই মহান নেত্রীর নেতৃত্বে আমি ভোটে লড়াই করব। মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবেই জননেত্রী।

সূত্রের খবর, ২০ তারিখ থেকে আসানসোলে প্রচার শুরু করবেন এই প্রবীণ অভিনেতা। মঙ্গলবার প্রচার সংক্রান্ত বিষয়ে আসানসোলে নির্বাচনের মূল দায়িত্বে থাকা মলয় ঘটকের সঙ্গেও কথা বলেছেন তিনি। এখন দেখার, শেষ হাসি হাসতে পারেন কিনা বিহারীবাবু।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *