Health National Special News

Covid: করোনা সংক্রমণ বাড়লেও কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা

0
(0)

খবর লাইভ : ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ। পরপর দু’দিন দেশের দৈনিক আক্রান্ত ৩৫ হাজারের বেশি। উদ্বেগের বিষয়, আক্রান্তের সিংহভাগই কেরলের। বুধবারও কেরালায় আক্রান্ত হয়েছেন ২১ হাজারের বেশি মানুষ।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ হাজার ৪০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য হলেও বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৩ লক্ষের বেশি মানুষ। আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৩ হাজার ৪৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৩০ জনের।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৯ হাজার ১৫৭ জন। অর্থাৎ, একধাক্কায় বেশ খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৪ হাজার ১২৯ জন। এই সংখ্যাটা ১৪৯ দিনের মধ্যে সর্বনিম্ন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১৫ লক্ষ ২৫ হাজারের বেশি মানুষ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *