International Special News War

না পালালে মৃত্যু নিশ্চিত ছিল, তালিবানরা মেরে ঝুলিয়ে দিত ল্যাম্পপোস্টে: আশরাফ গনি

0
(0)

খবর লাইভ : দেশে থাকলে হয় তাঁকে পিটিয়ে মেরে ফেলত তালিবান। নইলে প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাজিবুল্লার মতো পরিণতি হত তাঁর। ল্যাম্পপোস্টে ফাঁসিতে ঝুলিয়ে দিত তালিবান। এক ভিডিও বার্তায় এমনই জানালেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরফ গনি। তবে চাপে পড়ে সাময়িক পিঠটান দিলেও, আফগানিস্তানে ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছেন বলেও জানিয়েছেন দেশবাসীকে।

রবিবার তালিবানের হাতে কাবুল ছেড়ে পালান গনি। তারপর শেষমেশ বুধবার জানা যায়, তিনি সংযুক্ত আমিরশাহিতে রয়েছেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানবাসীর উদ্দেশে ভিডিয়ো বার্তা প্রকাশ করেন গনি।
ফেসবুকে ৯ মিনিটের ভিডিও বার্তায় তিনি বলেন, “ক্ষমতার লোভে কাবুলকে সিরিয়া বা ইয়েমেন হতে দেওয়া যাবে না। আমাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে।”

তালিবানের সঙ্গে সমঝোতায় এগিয়ে এসেছেন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই ও গনি বিরোধী আবদুল্লা আবদুল্লাও। এই পরিস্থিতিতে গনি জানিয়েছেন, “আবদুল্লা আবদুল্লা এবং প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মধ্যস্থতায় সরকার গঠনের এই প্রয়াসে আমার সমর্থন রয়েছে। আমি চাই এই প্রয়াস সফল হোক।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *