Rain
Bengal and District District Special News Weather

মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

0
(0)

খবর লাইভ : ভারী বৃষ্টিপাতের হাত থেকে এখনই অব্যাহতি মিলবে না রাজ্যের। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি হয়েছে কমলা সতর্কতাও। মূলত মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়া ফলাতেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি বজায় থাকবে আবহাওয়াজনিত অস্বস্তিও।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দিঘার কাছে একটি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। তার উপর পড়শী রাজ্য ঝাড়খণ্ডে ঘণীভূত হয়েছে নিম্নচাপ। আর এই জোড়াফলার জন্যই রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার সকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পঙে অতিভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও উত্তরের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। বাকি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *