খবর লাইভ : “ত্রিপুরার মুখ্যমন্ত্রী নন, হামলা চালানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের নির্দেশে। অভিষেককেও টার্গেট করা হচ্ছে।” ত্রিপুরায় আহত তৃণমূল যুব নেতাদের SSKM-এ দেখে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের ছাত্র নেতাদের উপর পাথর ছোঁড়া হয়েছে, তাঁদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। পুলিশের সামনেই মারধর করা হয়েছে। আবার পুলিশ তাঁদরকেই গ্রেফতার করেছে। ৩৬ ঘণ্টা এক গ্লাস জল দেওয়া হয়নি। বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছে আহত কর্মীদের। একটা দানবীয় সরকার চালাচ্ছে BJP।”




