খবর লাইভ : দিল্লিতে গাঁধী মূর্তির পাদদেশে ধরনায় বসলেন তৃণমূল সাংসদরা। ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপর হামলা ও তাঁদের গ্রেফতারের বিরুদ্ধে এই প্রতিবাদ। ত্রিপুরায় গণতন্ত্রের হত্যা রয়েছে বলে সোমবার সেই ধরনা থেকে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
সোমবার সংসদে অধিবেশন শুরুর আগেই প্রতিবাদ দেখান তৃণমূল সাংসদরা। পরে সংসদেও ত্রিপুরার বিষয়টি নিয়ে সোচ্চার হবেন তাঁরা, তেমনই শোনা গিয়েছে। ত্রিপুরায় যা ঘটছে, তাতে কেন্দ্রের মদত রয়েছে বলেই দাবি তৃণমূল নেতৃত্বের।
এই দিনের প্রতিবাদ বিক্ষোভে উপস্থিত রয়েছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন, লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়রা।




