মমতা বন্দ্যোপাধ্যায়
Bengal and District District Special News

হেলিকপ্টারে নয়, সড়ক পথেই বন্যাকবলিত এলাকা দেখতে মুখ্যমন্ত্রী

5
(1)

খবর লাইভ: সড়কপথেই বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল বৃষ্টিতে মুখ্যমন্ত্রীর কপ্টার অবতরণে জটিলতা থাকায় শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনিক তরফে।

মুখ্যমন্ত্রীর সফরের জন্য খানাকুলেোর ঘোষপাড়ায় অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। কিন্তু, বুধবার আবহাওয়া ক্রমশ খারাপ হওয়ায় শেষ মুহূর্তে প্রশাসনের তরফে সিদ্ধান্ত বদল করা হয়। ঠিক হয় সড়ক পথেই বন্যা কবলিত তিন জেলা ঘুরে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সফরের প্রথমেই হাওড়ার উদয়নারায়ণপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *