খবর লাইভ: নটিংহ্যামে ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ইংরেজ অধিনায়ক জো রুট। এদিকে ভারত প্রথম একাদশে রবিচন্দ্রন অশ্বিন ও ঈশান্ত শর্মাকে বাইরে রেখেই প্রথম টেস্টে খেলতে নেমেছে। তার আগে সতীর্থদের আক্রমণাত্মক মেজাজে খেলার বার্তা দেন অধিনায়ক বিরাট কোহলি।
প্রথম ওভারের পঞ্চম বলে রোরি বার্নসকে লেগ বিফোর আউট করেন বুমরাহ। স্কোরবার্ডে কোনও রান ওঠার আগেই প্রথম উইকেট হারায় ইংরেজরা। প্রথম ওভারের পঞ্চম বলে রোরি বার্নসকে লেগ বিফোর আউট করেন বুমরাহ। স্কোরবার্ডে কোনও রান ওঠার আগেই প্রথম উইকেট হারায় ইংরেজরা। ২৭ রানের মাথায় জ্যাক ক্রলিকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। ৪২ রানে ২ উইকেট ইংল্যান্ড।
মধ্যাহ্নভোজের পরেই ফের সাফল্য পায় ভারত। মহম্মদ শামির বলে আউট হন ডম সিবলে। শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে সহজ ক্যাচ ধরেন কে এল রাহুল।




