Water logged Kolkata
Bengal and District Special News Weather

দিনভর বৃষ্টিতে বানভাসী তিলোত্তমা, দুর্ভোগে অফিস ফেরত যাত্রীরা

5
(1)

খবর লাইভ: কয়েকদিন আগেই নিম্নচাপের বৃষ্টিতে নাকাল হয়েছে শহরবাসী। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা এখনও বানভাসী। এরইমধ্যে হাজির আরেকটি নিম্নচাপ। বুধবার থেকে লাগাতার ৩ দিন বৃষ্টির হুঁশিয়ারি দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবার সকাল থেকে একটানা বৃষ্টিতে জল থই থই শহর। উত্তর থেকে দক্ষিণ কলকাতা, বাদ নেই কোনও জায়গা। এর মধ্যে উল্টোডাঙ্গায় সব চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বুধবার বিকেল চারটে পর্যন্ত সেখানে ১১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে বেশি জল জমে দুর্ভোগে পড়েছে অফিস ফেরত যাত্রীরা। সেন্ট্রাল অ্যাভিনিউ, রবীন্দ্র সরণি, আমহার্স্ট স্ট্রিট, মাহাত্মা গাঁধী রোড সংলগ্ন এলাকা জলের তলায়।

উল্টোডাঙার পরই বেশি বৃষ্টি হয়েছে মধ্য কলকাতার পামার ব্রিজ এলাকায়। সেখানে বিকেল পর্যন্ত ১০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিকেল ৪টে পর্যন্ত ঠনঠনিয়া এবং বালিগঞ্জে ৯৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বেশি বৃষ্টি হওয়ায় কলেজ স্টিট, ঠনঠনিয়া এলাকায় জল জমেছে। এ ছাড়াও তপসিয়া এবং ধাপায় ৮৩ মিলিমিটার, মানিকতালায় ৯৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বুধবার তুলনামূলক ভাবে উত্তর কলকাতায় বেশি বৃষ্টি হয়েছে। ফলে উত্তর ও মধ্য কলকাতার ছোট গলির সঙ্গে জল জমে যায় বড় রাস্তাতেও। বিকেলে জল জমে পাতিপুকুর এবং উল্টোডাঙ্গা আন্ডারপাশে। এছাড়াও হাওড়া ব্রিজের কাছে নর্থ পোর্ট থানা এলাকায় বেশ কিছু জায়গায় জল জমে যায়। স্ট্র্যান্ড রোড, এম জি রোড এবং সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং, বালিগঞ্জের কিছু জায়গায়, কংগ্রেস এক্সজিবিশন রোড, লউডন স্ট্রিট, সায়েন্স সিটির কাছে চায়না টাউনের বেশ কিছু অংশ জলের তলায়। বেহালায় ডায়মন্ড হারবার রোড, জেমস লং সরণির কোথাও কোথাও জল জমে আছে বলে খবর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *