modi_mamata
Bengal and District District Special News State

মমতাকে ফোন মোদীর; রাজ্যের বন্যা পরিস্থিতির খবর নিলেন প্রধানমন্ত্রী

5
(1)

খবর লাইভ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শনের আগেই তাঁকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোঁজ নেন রাজ্যের বন্যা পরিস্থিতির। কোন জেলার কী অবস্থা, ক্ষয়ক্ষতি কত, জনের প্রাণহানি হয়েছে, তা জানতে চান মোদী। পরিস্থিতি সামাল দিতে কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়েও আলোচনা হয় দু’জনের মধ্যে। সেইসঙ্গে যেকোনও রকম সাহায্যের জন্য রাজ্যের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী।

রাজ্যে বন্যা পরিস্থিতিকে ম্যান মেড বন্যা বলে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। নদীগুলির নাব্যতা কমে যাওয়া এবং তাতেই বার বার বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। নরেন্দ্র মোদীরা কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করে বলেন, রাজ্যের সঙ্গে পরামর্শ না করে DVC নিজেদের ইচ্ছেমতো জল ছাড়ছে। সময় মতো পলি পরিষ্কার করা হচ্ছে না বলেও মোদীর কাছে ক্ষোভ উগরে দেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *