International Special News

নিপার মতোই করোনার বাহক বাদুড়! দাবি চিনা গবেষকদের

0
(0)

খবর লাইভ : বাদুড়ের দেহে বেশ কয়েকটি নতুন ধরনের করোনা ভাইরাসের সন্ধান পেলেন চিনের গবেষকরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন গোত্রের এই ভাইরাসই প্রমাণ করে দিচ্ছে কত ধরনের করোনা ভাইরাসের বাহক বাদুড়। তাদের মধ্যে বেশ কিছু মানবদেহে সংক্রমণ ঘটায়। দক্ষিণ-পশ্চিম চিনে বাদুড়ের দেহ থেকে এই ভাইরাস খুঁজে পেয়েছেন তাঁরা।
স্যানডং বিশ্ববিদ্যালয়ের চিনা গবেষকরা জানিয়েছেন, বেশ কিছু প্রজাতির বাদুড়ের দেহ থেকে ২৪ ধরনের নভেল করোনা ভাইরাস সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে চারটে আবার সার্স কোভ-২ গোত্রের।
গবেষকরা আরও জানিয়েছেন, ২০১৯ মে থেকে ২০২০ নভেম্বরের মধ্যে বাদুড়ের মল, মূত্র এমনকি লালারসের পরীক্ষা করেছেন তাঁরা। সেখান থেকে যেসব করোনা ভাইরাসের সন্ধান পেয়েছেন, তার মধ্যে একটি জিনগতভাবে সার্স কোভ ২-এর সমগোত্রীয়, যা বর্তমানে প্রাণঘাতী মহামারী সৃষ্টি করেছে।
তাঁরা আরও দাবি করেছেন, ২০২০ সালে থাইল্যান্ড থেকে যে ভাইরাস সংগ্রহ করেছেন, তা সার্স কোভ ২-এর সমগোত্রীয়। এই পরীক্ষা থেকে এটিই স্পষ্ট সার্স কোভ ২-এর সমগোত্রীয় ভাইরাসের বাহক বাদুড়ই।
করোনার উৎস কী তা নিয়ে এখন পর্যন্ত কোনও উত্তর মেলেনি। অভিযোগ উঠেছে, চিনের উহান থেকেই এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। যদিও চিন তা অস্বীকার করেছে বারবারই।
করোনার উৎস খুঁজতে একটা তদন্ত কমিটিও গঠন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু সন্তোষজনক উত্তর না মেলায় চিনের বিরুদ্ধে ফের তদন্তের দাবি জোরালো হচ্ছে বিশ্বজুড়ে। এমন একটি সময়ে চিনা গবেষকরা দাবি করলেন, বেশ কয়েকটি নতুন গোত্রের করোনা ভাইরাসের সন্ধান পেয়েছেন তাঁরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *