State

পায়ে পড়ার দরকার নেই, সংবিধান মেনে চলুন’, মমতাকে পাল্টা শুভেন্দু 0 (0)

খবর লাইভ : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মিথ্যাবাদী’ প্রমাণে বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশে শনিবার আসরে অবতীর্ণ হলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক শেষ হওয়ার ঘন্টাখানেক পরে পাল্টা সাংবাদিক সম্মেলন ডেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘বিশ্বস্ত পাত্র’ তথা নন্দীগ্রামের বিধায়ক অভিযোগ করেছেন, ‘সাংবাদিক সম্মেলনে শুক্রবারের ঘটনা নিয়ে অসত্য কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান মানছেন না। তাঁর […]

National

মুখ্য সচিবের বদলি, মমতার পাশেই কংগ্রেস 0 (0)

খবর লাইভ : পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে দিল্লিতে হঠাৎ তলব। এই ইস্যু এখন আর রাজ্যের গন্ডির মধ্যেই রইল না। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াল কংগ্রেস। এই ঘটনায় কেন্দ্রের নোংরা রাজনীতির কথাই মনে করাচ্ছে কংগ্রেস নেতৃত্ব। এদিন জাতীয় কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলির সিদ্ধান্ত […]

State

আলাপনকে নিয়ে অচলাবস্থা, কেন্দ্রকেই দুষছে সিপিএম-কংগ্রেস-তৃণমূল 0 (0)

খবর লাইভ : আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য চাপানউতোর ৷ মুখ্য সচিবকে ৩ মাস সময়সীমা বাড়ানোর পরও হঠাৎ দিল্লিতে তলব। আদৌ কি আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই ভাবে ডেপুটেশনে নেওয়ার এক্তিয়ার রয়েছে কেন্দ্রের ? এই প্রশ্নের উত্তরে সিপিএমের আইনজীবী নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলছেন, ‘‘আইনের ভাষায় এক্ষেত্রে যেহেতু আলাপনের নিয়োগ করে কেন্দ্রীয় সরকার । কাজেই কেন্দ্র […]

National

সন্ত্রাসবাদী হানায় শহিদ মেজর, সেনায় যোগ দিলেন শহীদপত্নী 0 (0)

খবর লাইভ : জঙ্গিরা কেড়ে নিয়েছিল স্বামীর প্রাণ। স্বামীকে শ্রদ্ধা জানাতে শনিবার সেনাবাহিনীতে যোগ দিলেন পুলওয়ামায় নিহত বিভূতি ধৌনদিয়ালের স্ত্রী। শনিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনার উত্তর বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে যোশির উপস্থিতিতে সেনায় প্রবেশ করলেন শহিদপত্নী। ২০১৯ এ কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় শহিদ হন ৪০জন আধা সামরিক বাহিনীর জওয়ান। তার কয়েকদিন বাদেই জঙ্গি হামলায় […]

State

‘বাংলার উন্নতির জন্য প্রধানমন্ত্রীর পা ছুঁতেও রাজি, কিন্তু অপমান বরদাস্ত করব না’ মন্তব্য ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী 0 (0)

খবর লাইভ : তিনি বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার উন্নতিই তাঁর পাখির চোখ। যদিও অভিযোগ তাঁকেই কেন্দ্রের শাসক দল বার বার অপমান করে চলেছে ইচ্ছাকৃতভাবে। বাংলার বুকে হারের বদলা নিতেই যে কেন্দ্রের শাসক দল এসব করে চলেছে মনে করছে রাজ্যের শাসকদল। কেন্দ্রের সেই প্রতিহিংসার জবাবেই এদিন দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে […]

State

সাংসদ তহবিলের টাকার দাবিতে সরব অধীর 0 (0)

খবর লাইভ : ঘূর্ণিঝড় যশে ধ্বস্ত বাংলা ও ওড়িশার একাধিক জেলা। এবার কেন্দ্রের সাংসদ তহবিলের টাকা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তিনি বলেন, পরপর দুটি আর্থিক বছরে সাংসদ তহবিলের অর্থ পাওয়া যায়নি। তাই এবারে যশের মতো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সময়, সেই অর্থ যাতে পাওয়া যায় […]

State

ফের বাড়ল জ্বালানির দাম, কলকাতায় পেট্রোল ১০০ ছ‍ুঁইছ‍ুঁই 0 (0)

খবর লাইভ : ফের বাড়ল জ্বালানির দাম। কার্যত দু’দিন অন্তর দেশে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। দেশে যখন কঠিন পরিস্থিতি তখনই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। বিশ্ব বাজারে পেট্রোল-ডিজেলের দাম কম থাকলেও বর্তমানে ভারতে লাগাতার হারে বাড়ছে জ্বালানির দাম। যার ফলে খুবই কঠিন পরিস্থিতি ও সঙ্কট দেখা দিচ্ছে মধ্যবিত্তের পরিবারে। একেই লকডাউনে কাজ নেই বা অর্থের জোগান নেই। […]

State

রাজ্যেই থাকবেন আলাপন 0 (0)

খবর লাইভ : আগামী ৩১ মে তারিখে দিল্লির নর্থ ব্লকের অফিসে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর ওপরেই ছাড়লেন রাজ্যের বর্তমান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত‌ই চূড়ান্ত।  নবান্ন সূত্রে আরও খবর, আলাপনের বদলির বিষয়টিতে আপত্তি জানিয়ে আজই কেন্দ্রকে চিঠি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি সাফ জানিয়ে দেবেন যে রাজ্য সরকার তাঁকে […]

State

কোভিডকে শিক্ষা দিতে রসগোল্লার জুড়ি মেলা ভার! 0 (0)

খবর লাইভ : কোভিডকে শায়েস্তা করতে পারে ভ্যাকসিন। এর সঙ্গে অবশ্য রয়েছে সচেতনতা, মাস্ক ও স্যানিটাইজারের উপযুক্ত ব্যবহার। অন্তত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। কিন্তু এবার কোভিডের বিরুদ্ধে লড়তে মাঠে নেমেছে তুলতুলে রসগোল্লা। স্বর্গীয় সাধের এই রসগোল্লার পক্ষে এমনই দাবি করছে, মিষ্টি ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অফ সুইটস এন্ড নমকিন ম্যানুফ্যাকচার্স। এখন প্রশ্ন হল, তাবড় […]

National

করোনা কালেও নাছোড়, CAA দেওয়ার প্রক্রিয়া শুরু কেন্দ্রের 0 (0)

খবর লাইভ : লক্ষ্য অ-মুসলিম শরণার্থী। তাই করোনাকালেও সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) থেকে কোনও ভাবেই পিছু হটবে না, তা ফের স্পষ্ট করে দিল কেন্দ্র। ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু-শিখ-জৈন-খ্রিস্টান-পার্সি এবং বৌদ্ধদের থেকে এবার সরাসরি আবেদনপত্র চাইল কেন্দ্র। একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, গুজরাত, রাজস্থান, ছত্তিশগড়, পাঞ্জাব ও হরিয়ানার ১৩ […]