District

অ্যাম্বুল্যান্স ভাড়া আকাশছোঁয়া! সোনার হার বন্ধক রেখে বিল মেটালেন করোনা আক্রান্তের স্ত্রী 0 (0)

খবর লাইভ : মাত্র ৬ ঘণ্টার জন্য অ্যাম্বুল্যান্স ভাড়া ৩৩ হাজার! করোনা আক্রান্ত স্বামীকে হাসপাতালে ভর্তি করতে গিয়ে গলার হার বন্ধক রাখলেন হুগলির কোন্নগরের এক যুবতী। দিন কয়েক থেকেই অভিযোগ উঠছে, ‘ঝোপ বুঝে কোপ’ মারছেন অ্যাম্বুল্যান্স চালকরা। কোভিড রোগীদের পরিবারের অসহায়তার ফায়দা তুলছে অনেকেই। দমদমের অ্যাম্বুল্যান্স পরিষেবা প্রদানকারী একটি সংস্থার বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন কোন্নগরের […]

International

আফগানিস্তানের মসজিদে ভয়ঙ্কর বিস্ফোরণ, ইমাম সহ নিহত কমপক্ষে ১২ 0 (0)

খবর লাইভ : খুশির উৎসব ঈদ। অথচ সেই উৎসব হয়ে উঠল বিষাদময়। রক্তে ভাসল আফগানিস্তান। শুক্রবার উত্তর কাবুলের সকার ডেরা জেলার এক মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণটি ঘটে। প্রাণ হারান ইমাম সহ ১২ জন মুসল্লি। গুরুতর জখম হয়েছেন ১৫ জনেরও বেশি। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে […]

National

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী 0 (0)

খবর লাইভ : আজ দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বার্তা দিয়েছেন সকলের সুস্বাস্থ্য ও ভালো থাকার। কোভিড আবহে ঈদ। টানা একমাস উপবাসের পর পবিত্র ঈদ উৎসবে গা ভাসালেন ধর্মপ্রাণ মুসলিমরা। অন্যবারের থেকে একেবারে আলাদা এবারের ঈদ। কারণ করোনা আবহে অনেকটাই ঈদের অনুষ্ঠান কাটছাঁট করতে হয়েছে। বাতিল হয় রেড […]

State

পক্ষপাতদুষ্ট রাজ্যপালের ইস্তফা দাবি তৃণমূলের 0 (0)

খবর লাইভ : প্রথা ভেঙে কোচবিহারে গিয়েছেন। রাজ্য পুলিশের পরিবর্তে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে ঘুরেছেন। বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতেই গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। গো-ব্যাক স্লোগানের মুখে পড়ে বিজেপি সাংসদকে সঙ্গে নিয়ে পুলিশ আধিকারিককে ধমক দিয়েছেন। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে ফের রাজ্যপালের পদত্যাগ দাবি করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যপাল গিয়েছিলেন কোচবিহারে। আজ যান অসমে। […]

National

দৈনিক ৮ থেকে ১০ টি দেহ আসছে আলিগড়ের কবরস্থানে, খোঁড়া হচ্ছে পুরানো কবর 0 (0)

খবর লাইভ : আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় চত্বরের কবরস্থানে এখন জায়গার অভাব নতুন মৃতদেহের জন্য। সেই জন্য পুরনো কবরের থেকে মাটি খুঁড়ে কবরের ব্যবস্থা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অভিযোগ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আলিগড় নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এই মহামারী পরিস্থিতিতে কোনও সরকারি সাহায্য পাওয়া যাচ্ছেনা। এই কবরস্থানটি আকারে ছোট এবং সারা বছরে যত কবর হয়ে থাকে […]

National

গঙ্গায় লাইন দিয়ে ভাসছে দেহ, অবশেষে সরকারের নির্দেশ যোগী সরকারের 0 (0)

খবর লাইভ : গঙ্গায় লাইন দিয়ে ভাসছে মৃতদেহ। কারও কোনও হুঁশ নেই। স্রোতের টানে সেই মৃতদেহ উত্তর প্রদেশ থেকে ভাসতে ভাসতে চলে আসছে বিহারে। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ালে জাতীয় মানবাধিকার কমিশনের নোটিশ এবং সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার পর নড়েচড়ে বসে যোগী প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে নেওয়া হয়েছে ব্যবস্থা। এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে রাজ্য বিপর্যয় মোকাবিলা […]

National

রক্ষকই ভক্ষক, কোভিড রোগীকে ধর্ষণ পুরুষ নার্সের 0 (0)

খবর লাইভ : করোনা আক্রান্ত এক মহিলাকে ধর্ষণ। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের ভোপালে একজন পুরুষ নার্সের বিরুদ্ধে। নৃশংস ওই ঘটনার পর শারীরিক অবস্থার অবনতি ঘটে নির্যাতিতার। ভেন্টিলেশনে দেওয়া হলেও শেষ রক্ষা হল না। ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মারা যান তিনি। পুলিশ সূত্রে খবর, বছর ৪৩ এর এক মহিলা করোনা আক্রান্ত হয়ে ভোপাল মেমোরিয়াল হাসপাতালে […]

State

বিজেপির আদি নেতাদের ক্ষোভের সুর এবার আরএসএস মুখপত্রে 0 (0)

খবর লাইভ : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির হার। ফলাফল বিশ্লেষণ করে রাজ্য বিজেপির আদি নেতারা কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় নেতৃত্বকে। তাঁদের সেই ক্ষোভের প্রতিধ্বনি ফুটে উঠল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ( আরএসএস) ইংরেজি মুখপত্র ‘অর্গানাইজার’ এ। বাংলা বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির কারণ পর্যালোচনা সংক্রান্ত একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে ওই মুখপত্রে। রাখঢাক করে নয় বরং স্পষ্টভাবে লেখা হয়েছে, […]

International

ভ্যাকসিন নিন, মাস্ককে বলুন টাটা! সত্যিই কী তাই? 5 (1)

খবর লাইভ : কোনও আমেরিকান যদি ভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে থাকেন, তাহলে তিনি মাস্ক পরা বন্ধ করতে পারেন। এমনকি শারীরিক দূরত্বও মানার দরকার নেই। এমনই চোখ ধাঁধানো নির্দেশিকা জারি করল আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। সেই নির্দেশিকা টুইট করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গোটা বিশ্ব এখন করোনা ভাইরাসে ত্রস্ত। বিশেষজ্ঞরা বলছেন, […]

National

দেশে করোনার ছোবলে ঝরল ৪ হাজার প্রাণ, কমল দৈনিক সংক্রমণ 0 (0)

খবর লাইভ : দেশ জুড়ে এখন শুধু ‘নেই ‘ প্রতিযোগিতা। কখনও করোনা রোগীরা অক্সিজেন পাচ্ছেন না, আবার কখনও বেড। এই সময় বেলাগাম তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার মানুষ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। একই সময়ে সুস্থ […]