খবর লাইভ : রাজ্য বিধানসভায় শনিবার অধ্যক্ষ নির্বাচন। তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে বিমান বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি তথা বিরোধীরা অন্য কোনও প্রার্থীর নাম জমা না দেওয়ায় তৃতীয় বারের জন্য অধ্যক্ষ পদে বসা একপ্রকার নিশ্চিত বিমানবাবুর। বিধানসভা সূত্রে খবর, অধ্যক্ষ নির্বাচিত হলেও এখনই ডেপুটি স্পিকার বা উপাধ্যক্ষ পদে কে বসছেন তা নির্ধারিত হয়নি। ডেপুটি স্পিকার নির্বাচন […]
Day: May 7, 2021
ভোট হিংসার প্রতিবাদে ‘আপাতত’ বিধানসভা বয়কটের সিদ্ধান্ত বিজেপির
খবর লাইভ : বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মীদের উপরে আক্রমণের প্রতিবাদে ‘আপাতত’ বিধানসভায় যোগ দিচ্ছেন না বিজেপি বিধায়করা। পাশাপাশি শনিবার রাজ্য বিধানসভার অধ্যক্ষ নির্বাচনেও অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পদ্ম শিবির। শুক্রবার বিধানসভা কক্ষে দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনের বৈঠকে […]
ফেসবুকে ফেক পোস্ট করে উস্কানি, গ্রেফতার দুই বিজেপি কর্মী
খবর লাইভ : বাংলায় ভোট মিটলেও রাজনৈতিক হিংসার ঘটনা অব্যাহত। এবার সেই হিংসার ঘটনায় ধরপাকড় শুরু করল সিআইডি। ফেসবুকে ভুয়ো পোস্ট করে উস্কানি দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। সিআইডি সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন অর্ঘ্য সাহা সোনারপুরের বাসিন্দা। অপরজন আকাশ মণ্ডল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা। তারা দুজনেই পড়ুয়া। রাজ্যে হিংসা […]
‘কখনও কখনও মানুষকে চুপ থাকতেও হয়’, মুকুলের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বাড়ল ঘরওয়াপসির জল্পনা
খবর লাইভ : বরাবরই সংসদীয় রাজনীতিতে স্বচ্ছন্দ তিনি। রাজ্যসভায় দীর্ঘদিন সাংসদ ছিলেন। অভিজ্ঞতা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীরও। এবার তিনিই পরিষদীয় রাজনীতির আঙিনায়। শুক্রবার রাজ্য বিধানসভায় শপথ গ্রহণ করলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়। এদিন নদিয়ার বিধায়কদের শপথের কর্মসূচি ছিল। এই উপলক্ষে বিধানসভায় আসেন তিনি। মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা যে গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করেন, তিনিও ঢোকেন […]
ভোটে হারের জের! বামফ্রন্টের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চাইলেন বিমান
খবর লাইভ : বিধানসভা ভোটে শোচনীয় ভরাডুবি।বামফ্রন্টের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিতে চান সিপিএমের বর্ষীয়ান নেতা বিমান বসু। নিজের মনোভাবের কথা বামফ্রন্টের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের কাছে জানিয়েছেন তিনি। এমনই খবর আলিমুদ্দিন ভবন সূত্রে। বিধানসভা ভোটে কংগ্রেসের ও আব্বাস সিদ্দিকির দলের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের সিদ্ধান্ত নেয় বামেরা। এক্ষেত্রে চেয়ারম্যান হিসেবে মুখ্য ভূমিকা নিয়েছিলেন সিপিএমের […]
পাঁচ রাজ্যে দুরমুশ কংগ্রেস, হারের কারণ পর্যালোচনায় CWC-র বৈঠকে ক্ষুব্ধ সনিয়া
খবর লাইভ : শতাব্দী প্রাচীন দল। অথচ মানুষের মনে আর তেমন ভাবে দাগ কাটতে পারছে না কংগ্রেস। যেমন পশ্চিমবঙ্গে দলটি এবার খাতাই খুলতে পারেনি। অন্যদিকে আর চারটি রাজ্যের বিধানসভা ভোটেও তেমন কোনও উল্লেখযোগ্য আসন পায়নি তারা। কোথায় ফাঁক থাকল? কেন এমন দৈন্যদশা হল কংগ্রেসের? কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এনিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন দলের অন্তর্বর্তী […]
আব্বাসের দলের সঙ্গে জোটই কি কাল? আড়াআড়ি বিভক্ত আলিমুদ্দিন
খবর লাইভ : একটা সময় হাতের সঙ্গে হাত মেলানোয় প্রবল বিতর্ক হয়েছিল সিপিএমের অন্দরে। ঠিক যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি। এবার অবশ্য দলটা কংগ্রেস নয়। এবার বিতর্কের ভরকেন্দ্র পীরজাদা আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ( আইএসএফ)। আইএসএফের সঙ্গে বিধানসভা ভোটে জোট করা নিয়ে এখন কার্যত আড়াআড়ি বিভক্ত আলিমুদ্দিন শিবির। ১৯৬৭ সালে কেরলে মুসলিম লিগের সঙ্গে জোট […]
মমতার মন্ত্রিসভায় চমক! পুরনো বদলে আসছে নতুন মুখ
খবর লাইভ : রাজ্য মন্ত্রিসভায় এবার কারা জায়গা পাচ্ছেন? এই নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে বেশ কয়েকটি নতুন নাম। শোনা যাচ্ছে এটাও, কেবলমাত্র যোগ্য লোকেদেরই মন্ত্রী করা হবে। মন্ত্রী করার আগে সব দিক ভালো করে যাচাই করে নেওয়া হচ্ছে। তৃণমূল সূত্রে খবর, পুরনো বয়স্ক মন্ত্রীদের মধ্যে বেশ কয়েকজনের নাম […]
মুখ্যমন্ত্রী হিসেবে আজ প্রথমবার শপথ করুণানিধি পুত্রের
খবর লাইভ : তামিলনাড়ুতে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন ডিএমকে নেতা মুথুভেল করুণানিধি স্ট্যালিন। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল বানোয়ালি পুরোহিত। নগর উন্নয়ন মন্ত্রী হচ্ছেন কে এন নেহরু। আর রাজ্যের নতুন বস্ত্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন আর গান্ধি। অর্থাৎ একই মন্ত্রিসভায় পাশাপাশি বসবেন স্ট্যালিন-গান্ধি-নেহরু। দশ বছর পর তামিল মসনদে ফের প্রত্যাবর্তন ডিএমকের। ২০০৯ সালে স্ট্যালিন […]
শীতেই আসছে করোনার তৃতীয় ঢেউ! দাবি বিশেষজ্ঞদের
খবর লাইভ : করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। পরিস্থিতি আয়ত্তে না আসার আগেই করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। শীতেই দেশজুড়ে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ। এমনই দাবি বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের অধ্যাপক এবং এপিডেমিওলজিস্ট ড. গিরিধরের। তিনি মনে করছেন, চলতি বছর নভেম্বরের শেষে বা ডিসেম্বরের গোড়ার দিকে করোনার তৃতীয় ঢেউ আসছে। এই বিপদকে […]










