খবর লাইভ : করোনার বিরুদ্ধে যুদ্ধে ভারতের পাশে আমেরিকা। এতদিন ভারতকে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে দেশটি। তবে বর্তমানে ভারতের পরিস্থিতি অত্যন্ত গম্ভীর। করোনাকে বাগে আনতে গিয়ে নাস্তানাবুদ হতে হচ্ছে মোদি সরকারকে। ভারতীয়দের লাশের স্তূপ দেখে শিউরে উঠছে দুনিয়া। তাই আর লাভ-লোকসানের কথা না ভেবে মানবিকতার খাতিরে কোভিড টিকা তৈরির পেটেন্ট তুলে নেওয়ার আহ্বানে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে […]
Day: May 6, 2021
করোনার জের, ভারতীয়দের শ্রীলঙ্কায় প্রবেশ নিষিদ্ধ
খবর লাইভ : বিশ্বব্যাপী করোনা মহামারীর জেরে বেশ কয়েকটি দেশের পর এবার ভারতীয়দের শ্রীলঙ্কায় ঢোকা নিষিদ্ধ ঘোষণা করা হল। এর আগে অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরশাহী ও ব্রিটেন থেকে শ্রীলঙ্কায় প্রবেশ নিষেধ করা হয়েছিল। শ্রীলঙ্কাকে নিয়ে এখনও পর্যন্ত অন্ততঃ ৬টি দেশ ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ করেছে। ভারতে বাড়তে থাকা সংক্রমণের হারই এই সিদ্ধান্তের কারণ। স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ মেনে […]
মেদিনীপুর কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলার ভিডিয়ো
খবর লাইভ : ভোটের ফল পরবর্তী হিংসার সাক্ষী থাকল মেদিনীপুর। কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনের গাড়ির ওপর হামলার অভিযোগ। সন্ত্রাস-কবলিত এলাকা ঘুরে দেখতে গিয়েছিলেন। পাঁচকুড়িতে স্থানীয়দের হামলার মুখে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। গাড়ি ঢুকতেই বাঁশ, লাঠি নিয়ে হামলা করেন এলাকাবাসীরা। সেই ভিডিয়ো সোশ্যাল সাইটে মন্ত্রী নিজেই পোস্ট করেন। ঘটনার জন্য শাসকদল তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি নেতৃত্ব। বাংলায় […]
কোভিডের শয্যা নিয়ে ‘টাকার খেলা’, বেছে বেছে টার্গেট সংখ্যালঘুদের? বিতর্কে তেজস্বী
খবর লাইভ : বেঙ্গালুরুতে কোভিড রোগীদের শয্যা সংকট। হাসপাতালে চলছে ‘ফেলো কড়ি, মাখো তেল’ নীতি। মোটা অঙ্কের টাকা দিলে তবেই মিলছে শয্যা। সম্প্রতি এমনই অভিযোগ করেন বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। সেই অভিযোগের জেরে কার্যত নিজেই বিতর্কে জড়ালেন। কারণ অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে শুধুমাত্র সংখ্যালঘুদেরই! সম্প্রতি কোভিড ওয়ার রুম পরিদর্শন করেন পদ্ম শিবিরের সাংসদ। […]
আক্রান্ত উদয়ন গুহ, উত্তপ্ত দিনহাটা
খবর লাইভ : ভোটের ফল প্রকাশিত হয়েছে ৪ দিন হল। তারপরও হিংসা থামার নাম গন্ধ নেই। এদিন তৃণমূল নেতা ও দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহের উপর হামলার অভিযোগ উঠেছে। ওই হামলায় হাত ভেঙেছে তৃণমূল নেতা উদয়নের। হামলার চোটে মাথা ফেটেছে তাঁর নিরাপত্তারক্ষীর। দু’জনেই দিনহাটা মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর। এই হামলার নেপথ্যে কারা জড়িত […]
ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা অনুদান
খবর লাইভ : মুখ্যমন্ত্রী হওয়ার পর একাধিক পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় নিহত সব রাজনৈতিক দলের পরিবারকে আর্থিক সাহায্য দেবে রাজ্য। হিংসায় নিহতদের ২ লক্ষ টাকা অনুদানের কথা এদিন নবান্নে ঘোষণা করলেন মমতা। আক্রমণ করেছেন বিজেপিকেও। এক নজরে দেখব, আর কী বললেন তিনি- • কাল শপথ, আজই রাজ্যে কেন্দ্রীয় দল। • বাংলার বদনামে […]
শীতলকুচিকাণ্ডে সিট গঠন, তলব দেবাশিস ধরকে
খবর লাইভ : শীতলকুচিকাণ্ডে এবার সিট গঠন করল রাজ্য সরকার। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। এবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠনও করল সরকার। ‘শেষ দেখে ছাড়ব’ শীতলকুচির ঘটনা নিয়ে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তা বাস্তবায়ন করা শুরু করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বুধবারই সাসপেন্ড করা হয়েছে কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধরকে। পাশাপাশি […]
শীতলকুচি কাণ্ডের জের, ভোট পর্ব মিটতেই সাসপেন্ড জেলা পুলিশ সুপার
খবর লাইভ : বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই একাধিক বড়সড় রদবদল করেছেন রাজ্যের পুলিশ প্রশাসনে। এরমধ্যে তাৎপর্যপূর্ণ কোচবিহারের পুলিশ সুপার বদল। চতুর্থ দফার ভোটে আধা সেনার গুলিতে মৃত্যু হয় চার ভোটারের। ওই সময় পুলিশ সুপারের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা। রাজ্যের প্রশাসনিক প্রধান হতেই, ওই সুপারকে সাসপেন্ড করল […]
দেশে করোনার রেকর্ড, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার
খবর লাইভ : জেট গতিতে ছুটছে করোনার সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার রেকর্ড সংক্রমণ। দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ছাড়িয়েছে। উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাক্টিভ কেসও। সম্প্রতি নিম্নমুখী হতে শুরু করেছিল কোভিড গ্রাফ। বুধবার ফের বদলে গেল ছবিটা। এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে […]
বাড়িতে হঠাৎ শ্বাসকষ্ট! আতঙ্ক নয়, চিকিৎসকদের পরামর্শ প্রোনিংয়ে
খবর লাইভ : করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এদের মধ্যে বেশিরভাগ রোগীই বাড়িতে রয়েছেন। হোম আইসোলেশনে থাকা রোগীদের অনেক সময় প্রবল শ্বাসকষ্ট হয়। কারও আবার রক্তে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। এই অবস্থায় আতঙ্ক করবেন না। বরং ভরসা রাখুন প্রোনিংয়ে। এর মাধ্যমে ২৪-৪৮ ঘণ্টা বাড়িতেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। প্রোনিং কী? চিৎ হয়ে শুয়ে আক্রান্তকে […]










