খবর লাইভ : অবশেষে জল্পনার অবসান ঘটল বৃষ্টিস্নাত রবিবার বিকালে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রিসভায় কারা-কারা ঠাঁই পেতে পারেন, তা নিয়ে গত বুধবার থেকে জল্পনা চলছিল। এদিন বিকালে নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে নতুন মন্ত্রীদের যে তালিকা পাঠানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে সোমবার একইসঙ্গে শপথ নিচ্ছেন ৪৩ মন্ত্রী। তার মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে […]
Day: May 9, 2021
পশ্চিমবঙ্গে টিকার প্রথম ডোজ নিয়ে করোনা আক্রান্তরা নিঃশব্দে করোনা ছড়াচ্ছেন! সতর্ক করলেন ডাক্তাররা
খবর লাইভ : করোনা প্রতিষেধক যাঁরা নিয়েছেন তাঁদের মধ্যে অনেকেই সর্তকতা অবলম্বন না করায় সংক্রমিত হচ্ছেন। তাঁদের কোনও উপসর্গ দেখা যাচ্ছে না কিন্তু তাঁরা নিঃশব্দে অপরকে সংক্রমিত করছেন। পশ্চিমবঙ্গে এই ঘটনায় উদ্বিগ্ন ডাক্তার এবং বিজ্ঞানীরা। এরকম অনেক ঘটনার সন্ধান পেয়েছেন ডাক্তাররা। টিকা নেওয়ার কয়েকদিনের মধ্যেই অনেকে করোনায় সংক্রমিত হচ্ছেন। কিন্তু তাঁদের মধ্যে অধিকাংশই উপসর্গহীন অর্থাৎ […]
করমুক্ত করা হোক কোভিড সরঞ্জাম, দাবি জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
খবর লাইভ : করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। মূলত করোনা সংক্রান্ত বিষয়ে প্রতিদিন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে অনুরোধ করেছিলেন, যাতে কোভিড টিকা বিনামূল্যে দেওয়া হয়। রবিবার আরও একবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন মমতা দাবি জানান, কোভিডের ওষুধে ট্যাক্স ছাড়ের বিষয়টি। পাশাপাশি ট্যাক্স ছাড়ের […]
হিমন্তই অসমের মুখ্যমন্ত্রী, আগামিকাল শপথ
খবর লাইভ : জল্পনার ইতি। অসমের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা। সোমবার বেলা ১২টায় শপথ নেবেন তিনি। রবিবার দুপুরে হিমন্তের নাম অসমের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষিত হয়েছে। অসমে মুখ্যমন্ত্রী কে হবেন? সর্বানন্দ সোনোয়াল নাকি হিমন্ত? তা নিয়ে জোর জল্পনা চলছিল। শুক্রবারই দিল্লিতে ডেকে পাঠানো হয় এই দুই হেভিওয়েটকে। এরপর আজও মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই রাজ্যের প্রশাসনিক প্রধান […]
মুকুল নাকি শুভেন্দু? কে হবেন বিধানসভার বিরোধী দলনেতা? সিদ্ধান্তের দায়িত্ব কেন্দ্রীয় পর্যবেক্ষকদের
খবর লাইভ : বাংলায় বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার দৌড়ে কে এগিয়ে? শুভেন্দু অধিকারী নাকি মুকুল রায়? নির্বাচনী প্রচারের মতো দলনেতা বাছাইয়ের গুরু দায়িত্বও দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতাদের ওপরই।শনিবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে একটি বৈঠক হয়। বিরোধী দলনেতা বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয় রবিশঙ্কর প্রসাদ ও ভূপেন্দ্র যাদবকে। নির্বাচনে শুভেন্দুর জয় নিয়ে বিতর্ক রয়েছে। […]
করোনার ‘মহিমা’তে ফল ব্যবসায়ী হয়ে গেল ডাক্তার!
খবর লাইভ : সারা দেশজুড়ে কোভিডের তাণ্ডব বেড়েই চলেছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে টাকা হাতাতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে জালিয়াতরা। সব কিছুকে ছাপিয়ে গেল মহারাষ্ট্রে নাগপুরের এক ফল ব্যবসায়ীর ‘কীর্তি’। চিকিৎসক সেজে কোভিড আক্রান্তদের ‘সেবা’র কাজ চালিয়ে যাচ্ছিল চন্দন নরেশ চৌধুরি নামে ওই ব্যক্তি। অভিযোগ প্রকাশ্যে আসতেই পুলিশের হাতে গ্রেফতার ভুয়ো চিকিৎসক। মহারাষ্ট্রে বেলাগাম করোনা […]
উদ্বেগ বাড়িয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ছাড়াল চার হাজার
খবর লাইভ : প্রতি মুহূর্তেই হানা দিতে ওত পেতে বসে রয়েছে করোনা ভাইরাস! উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,০৯২ জনের। দিনে দিনে যেন আরও জাল বিস্তার করছে করোনা। […]
নিমতলাতে জমে লাশের স্তূপ! সোমবার পর্যন্ত সময় লাগবে দেহ সৎকারে
খবর লাইভ : কলকাতার নিমতলা মহাশ্মশানে সারিবদ্ধভাবে পরে রয়েছে করোনা রোগীর মৃতদেহ । শনিবার থেকে অকেজো দুটি চুল্লি। যার জেরে প্রায় ৩০০টি দেহ সৎকার হয়নি। আজ সারাদিন চলবে দাহ করার কাজ। কিন্তু ‘নন-কোভিড’ দেহের সৎকার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে টলমলে হাল বাংলারও। করোনায় আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে […]
রাজ্যসভায় দুটি আসন খালি, কে প্রার্থী হবেন? জোর চর্চা তৃণমূলে
খবর লাইভ : বিধানসভা ভোটে বিপুল সাফল্য। এবারে নজর রাজ্যসভায়। উচ্চ কক্ষের দুটি ফাঁকা আসনে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে জোর জল্পনা তৃণমূলের অন্দরে। দীনেশ ত্রিবেদী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় একটি আসন খালি হয়েছে। রাজ্যসভার আর এক সাংসদ মানস ভুঁইয়া সবং থেকে বিধায়ক নির্বাচিত হওয়ায় কিছুদিনের মধ্যে আরেকটি […]
করোনায় মৃতের সৎকার হল প্লাস্টিক ব্যাগ ছাড়াই, তার জেরে মৃত ২১ রাজস্থানে
খবর লাইভ : দেশে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। এই সময়ও মানুষের মধ্যে সচেতনতার অভাব। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, এমন দেহ থেকেও সংক্রমণ ছড়াতে পারে। সংক্রমণ যাতে না ছড়ায় সেই জন্য প্লাস্টিকের বিশেষ ব্যাগে দেহ মুড়িয়ে দেওয়া হয়। আর সেই ব্যাগসহ দাহ করতে হয় মৃতদেহ। কিন্তু রাজস্থানের শিখর জেলায় দেহের সৎকার করা […]










