National

করোনার থাবা এএমইউ-তে, ৪৪ কর্মীর মৃত্যুতে আতঙ্ক 0 (0)

খবর লাইভ : করোনার কামড়ে থমথমে গোটা দেশ। ভাইরাসের ছোবলে শয়ে শয়ে মারা যাচ্ছে দিকে দিকে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে এবার মৃত্যু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। মারা গেলেন ৪৪ জন কর্মী। তাঁদের মধ্যে ২৫ জন অশিক্ষক কর্মী এবং বাকি ১৯ জন অধ্যাপক। এমনই খবর বিশ্ববিদ্যালয় সূত্রে। এর জেরে গভীর দুশ্চিন্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য […]

State

প্রশান্ত কিশোরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা 0 (0)

খবর লাইভ : যে কোনও রাজনৈতিক দলের ভাগ্য তাঁর হাতে। কোন দল জিতবে, কোন দল কুপোকাত হবে হিসেব কষে বলে দেওয়া তাঁর কাছে নস্যি। সেই প্রশান্ত কিশোরের রাজনৈতিক ভবিষ্যতেই নাকি দুশ্চিন্তার কালো মেঘ! একুশের বাংলার মহারণে তৃণমূলের ভোটকুশলী ছিলেন আইপ্যাক কর্তা। বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ যখন বলছেন, ২০০-র বেশি আসন পাবে তাঁদের দল। […]

National

শিকেয় কোভিড-বিধি! বদাউনে ধর্মগুরুর শেষকৃত্যে কিলবিল করছে ভিড় 0 (0)

খবর লাইভ : দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। তা সত্ত্বেও হুঁশ ফিরছে না মানুষের। সরকার থেকে বারবার বলা হচ্ছে জমায়েত এড়িয়ে চলার। কিন্তু তা কানে তুললে তো! উত্তরপ্রদেশের বদাউন জেলার বিখ্যাত সুফি সাধক হজরত মৌলানা আব্দুল হামিদ মুহাম্মদ সালিমুল কাদরির শেষকৃত্যে উপচে পড়া ভিড়। উত্তরপ্রদেশ পুলিশ ইতিমধ্যেই মহামারী আইনের বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করেছে […]

State

দুপুরেই নামাল আঁধার, ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের পূর্বাভাস 0 (0)

খবর লাইভ : দুপুরেই সন্ধের মতো অন্ধকার। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। প্রায় ঘণ্টা দুয়েকের বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা। পার্শ্ববর্তী জেলাতেও একই চিত্র। দুই ২৪ পরগনা, হুগলি, মালদাতেও ব্যাপক বৃষ্টি হয়েছে। যার জেরে ক্ষতি হয়েছে আম চাষে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। ১৩ মে থেকে বৃষ্টি কমার সম্ভাবনা […]

National

গাজাতে ইজরায়েলের বিমান হানা, শিশুসহ নিহত ২০ 0 (0)

খবর লাইভ : গাজাতে ইজরায়েলের বিমান হামলায় কয়েকজন শিশুসহ অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন অর্ধ শতাধিক মানুষ। আলজাজিরা সূত্রে খবর, গত শুক্রবার থেকে জেরুজালেমের আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকায় ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপরই গাজার হামাস অধ্যুষিত উপকূলবর্তী এলাকা থেকে ইজরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে রকেট হামলা চালায় হামাস […]

National

কিছুটা হলেও স্বস্তি! করোনাতে ফের কমল দৈনিক সংক্রমণ 0 (0)

খবর লাইভ : দেশে করোনা গ্রাফ যেভাবে বাড়ছে, তাতে আতঙ্কে দেশবাসী। এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি। কারণ একদিনে আক্রান্তের সংখ্যা কমেছে বেশ কিছুটা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা সেভাবে কমেনি। একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৬ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৩ […]

International

বড়সড় সুখবর! ফায়জারের টিকা নিতে পারবে ১২ বছর বয়সীরাও 0 (0)

খবর লাইভ : ফাইজারের টিকা নিতে পারবে ১২-১৫ বছর বয়সীরাও। সোমবার এই ছাড়পত্র দিয়েছে মার্কিন এফডিএ। বিশ্বজুড়ে কোভিডের লাফালাফি। সংক্রমণে লাগাম পড়াতে একমাত্র ভরসা ভ্যাকসিনেশন। বিশ্বজুড়ে শুরু হয়েছে সেই টিকাকরণের কাজ। যদিও এখনও পর্যন্ত টিকা নেওয়ার অনুমতি পেয়েছিলেন শুধুমাত্র প্রাপ্তবয়স্করা। এই সময় সুখবর শোনাল আমেরিকান টিকা প্রস্তুতকারী সংস্থা ফায়জার। এফডিএ কমিশনার জানেট উডক এপ্রসঙ্গে বলেন, […]

State

আইনশৃঙ্খলার দায়িত্ব এখন রাজ্যের, জানাল হাইকোর্ট 0 (0)

খবর লাইভ : রাজ্যে ভোট পরবর্তী হিংসা দমনে নতুন সরকারের প্রশংসা করল কলকাতা হাইকোর্ট। নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে একটি জনস্বার্থ মামলা হয় আদালতে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ জানায়, শপথ নেওয়ার পর থেকে নতুন রাজ্য সরকার ভোট পরবর্তী হিংসা সফলভাবে প্রতিরোধ করতে পেরেছে। সেই সঙ্গে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, আইনশৃঙ্খলা […]

National

অক্সিজেন না পেয়ে ছটফটিয়ে মরল ১১ টি প্রাণ 0 (0)

খবর লাইভ : ফের অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটল। এবার অন্ধ্রপ্রদেশের চিত্তুরে শ্রীভেঙ্কটশ্বর রাম নারায়ণ রুইয়া হাসপাতাল। অক্সিজেন না পেয়ে মারা যায় ১১ জন কোভিড আক্রান্ত। এর জেরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। চিত্তুরের জেলাশাসক এম হরিনারায়ণন জানান, সোমবার সন্ধ্যায় অক্সিজেনের ট্যাঙ্কার আসতে দেরি হয়। ৫ থেকে ১০ মিনিট হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ […]

State

বাংলার ৭৭ বিজেপি বিধায়ককেই নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক 0 (0)

খবর লাইভ : অভূতপূর্ব সিদ্ধান্ত নিল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে বিজেপির পক্ষ থেকে নির্বাচিত ৭৭ বিধায়ককেই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিধানসভা ভোটের সময়ে বিজেপির যে সব প্রার্থীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল, তাঁরা হেরে যাওয়া সত্ত্বেও আপাতত আগামী ৩১ মে পর্যন্ত তাঁদের কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ের আওতায় রাখা হচ্ছে। শুধু তাই […]