National

অক্সিজেন না পেয়ে ছটফটিয়ে মরল ১১ টি প্রাণ

0
(0)

খবর লাইভ : ফের অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটল। এবার অন্ধ্রপ্রদেশের চিত্তুরে শ্রীভেঙ্কটশ্বর রাম নারায়ণ রুইয়া হাসপাতাল। অক্সিজেন না পেয়ে মারা যায় ১১ জন কোভিড আক্রান্ত। এর জেরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে।

চিত্তুরের জেলাশাসক এম হরিনারায়ণন জানান, সোমবার সন্ধ্যায় অক্সিজেনের ট্যাঙ্কার আসতে দেরি হয়। ৫ থেকে ১০ মিনিট হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। তাতেই শ্বাসকষ্টে প্রাণ হারান ১১ জন কোভিড রোগী।

এই ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালান মৃত রোগীর আত্মীয়রা। একপ্রকার পালিয়ে বাঁচেন চিকিৎসক- নার্সরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, সরকারি ওই হাসপাতালে হাজারখানেক কোভিড রোগীর চিকিৎসা চলছে। অক্সিজেন সরবরাহ বন্ধ থাকার সময় সিপিআর এবং অক্সিজেন কম্প্রেসর ব্যবহার করে চিকিৎসকরা কয়েকজন রোগীকে বাঁচাতে পারলেও ১১ জনকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারেননি। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *