International

বড়সড় সুখবর! ফায়জারের টিকা নিতে পারবে ১২ বছর বয়সীরাও

0
(0)

খবর লাইভ : ফাইজারের টিকা নিতে পারবে ১২-১৫ বছর বয়সীরাও। সোমবার এই ছাড়পত্র দিয়েছে মার্কিন এফডিএ।

বিশ্বজুড়ে কোভিডের লাফালাফি। সংক্রমণে লাগাম পড়াতে একমাত্র ভরসা ভ্যাকসিনেশন। বিশ্বজুড়ে শুরু হয়েছে সেই টিকাকরণের কাজ। যদিও এখনও পর্যন্ত টিকা নেওয়ার অনুমতি পেয়েছিলেন শুধুমাত্র প্রাপ্তবয়স্করা। এই সময় সুখবর শোনাল আমেরিকান টিকা প্রস্তুতকারী সংস্থা ফায়জার। এফডিএ কমিশনার জানেট উডক এপ্রসঙ্গে বলেন, ‘এই টিকা যাদের কম বয়স, তাদের সংক্রমণের হাত থেকে বাঁচাবে। আমরা অতিমারীকে হারাতে পারবো।’ মার্কিন গবেষকরা বলছেন, ফাইজারের এই টিকা শিশুদের জন্য নিরাপদ তো বটেই, প্রাপ্ত বয়স্কদের থেকেও শিশুদের মধ্যে এই টিকা বেশি মাত্রায় অ্যান্টিবডি তৈরি করে।

এর আগে ১৬ বছরের বেশি বয়সীদের ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি ছিল। নতুন সিদ্ধান্তের পর এবার ১২ বছরের পর থেকে যাদের বয়স তারাও এই টিকা নিতে পারবে।

তবে শিশুদের জন্য করোনা টিকার কথা শুধু ফাইজার ভাবছে তা নয়, মর্ডানাও জানিয়েছে, তাদের টিকা ১২-১৭ বছর বয়সীদের জন্য কার্যকরী ও সুরক্ষিত। নোভোভ্যক্স তাদের তৈরি ভ্যাকসিন শিশুদের মধ্যে পরীক্ষা করা শুরু করেছে। কোভিশিল্ড ভ্যাকসিনটি ব্রিটেনে ৬-১৭ বছর বয়সীদের মধ্যে প্রয়োগ করে গবেষণা চালানো হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *