National

শীতেই আসছে করোনার তৃতীয় ঢেউ! দাবি বিশেষজ্ঞদের

0
(0)

খবর লাইভ : করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। পরিস্থিতি আয়ত্তে না আসার আগেই করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। শীতেই দেশজুড়ে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ। এমনই দাবি বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের অধ্যাপক এবং এপিডেমিওলজিস্ট ড. গিরিধরের।
তিনি মনে করছেন, চলতি বছর নভেম্বরের শেষে বা ডিসেম্বরের গোড়ার দিকে করোনার তৃতীয় ঢেউ আসছে। এই বিপদকে সামাল দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সেরে রাখা প্রয়োজন। বিশেষ করে দীপাবলির মরশুম শুরু হওয়ার আগে। যাদের দরকার তাদের টিকার ব্যবস্থা করা উচিত বলেও মত গিরিধরের। কর্ণাটক ন্যাশনাল কোভিড ১৯ টাস্কফোর্সের সদস্য এবং উপদেষ্টা গিরিধরের আরও দাবি, তৃতীয় ঢেউয়ের নিশানায় থাকবে যুবক-যুবতীরা।
দেশে যে করোনার তৃতীয় ঢেউ আসছে সে সম্পর্কে নিশ্চিত কেন্দ্রীয় সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক কে বিজয় রাঘবনও। তৃতীয় ঢেউ কবে নাগাদ আসতে পারে, তার আভাস না দিলেও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
এর পাশাপাশি বিশেষজ্ঞদের রিপোর্টে প্রকাশ্যে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *