খবর লাইভ : করোনার ছোবলে প্রাণ গেল বিশিষ্ট সাংবাদিক রোহিত সারদানার। কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। করোনার গুরুতর উপসর্গ ছিল না তাঁর শরীরে। নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সারদানাকে। শুক্রবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন টেলিভিশনের এই জনপ্রিয় সাংবাদিক। তাঁর প্রয়ানে সংবাদমাধ্যমে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সোশ্যাল মিডিয়াতে কোভিড আক্রান্তদের জন্য সহযোগিতার […]
Month: April 2021
লাগামছাড়া সংক্রমণ, ২৪ ঘন্টায় প্রাণ গেল প্রায় সাড়ে তিন হাজার
খবর লাইভ : করোনার দ্বিতীয় ঢেউয়ে ত্রস্ত গোটা দেশ। দৈনিক সংক্রমণ পৌঁছে গেল চার লাখের কাছাকাছি। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন। এই মারণ ভাইরাস একদিনে প্রাণ কেড়েছে ৩,৪৯৮ জনের। নোভেল করোনা ভাইরাস দিনে দিনে হয়ে উঠছে আরও প্রাণঘাতী। বেশিরভাগ রাজ্যে অক্সিজেনের অভাব। হাসপাতালে মিলছে না বেড। তারমধ্যে […]
ইজরায়েলে ধর্মীয় জমায়েতে পদপিষ্ট হয়ে মৃত্যু ৪৪ জনের
খবর লাইভ : জেরুজালেমে ধর্মীয় জমায়েত। সেখানে জড়ো হয়েছিলেন অসংখ্য ধর্মপ্রাণ মানুষ। ওই অনুষ্ঠান সাক্ষী থাকলো এক মর্মান্তিক দুর্ঘটনার। পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৪৪ জনের। এমনই খবর বিবিসি সূত্রে। এই ঘটনাকে ‘এক ভয়ঙ্কর বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন ইজরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। উত্তর-পূর্ব ইজরায়েলের মাউন্ট মেরন এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। সেখানে রয়েছে ইহুদি সন্ত শিমন বার […]
কাল নয়, আজই দলীয় বৈঠকে মমতা কী ভোকাল টনিক দিতে পারেন?
খবর লাইভ : কথা ছিল শনিবার দুপুরে ভার্চুয়াল বৈঠকের। কিন্তু দলীয় প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের সঙ্গে বৈঠকের দিন বদল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজই দুপুরে এই বৈঠক করবেন তৃণমূল নেত্রী। বৈঠকে কোন বার্তা দেন নেত্রী সেদিকেই নজর ঘাসফুল শিবিরের। কী বলতে পারেন এদিনের বৈঠকে মমতা? দলের একাংশ মনে করছেন, অতীত অভিজ্ঞতা থেকে কিছু জরুরি […]
প্রচন্ড শ্বাসকষ্ট থাকলেই রোগী ভর্তি নিতে বাধ্য হাসপাতাল, কঠোর নির্দেশিকা রাজ্যের
খবর লাইভ : করোনার রিপোর্ট থাক বা না থাক। প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে কোনও রোগী হাসপাতালে এলে তাঁকে ভর্তি নিতেই হবে। এই মর্মে নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। কেন হঠাৎ এই সিদ্ধান্ত? বহু রোগীর আত্মীয়ের অভিযোগ, করোনার রিপোর্ট না থাকলে বেশিরভাগ হাসপাতাল রোগী ফিরিয়ে দিচ্ছে। কোভিড পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় অনেক সময় বিনা চিকিৎসায় […]
কাল থেকে শুরু তৃতীয় দফার টিকাকরণ, কত দাম পড়বে?
খবর লাইভ : কাল থেকে শুরু হচ্ছে করোনার টিকাকরণ পর্যায়ের তৃতীয় ধাপ। কত দাম পড়তে পারে? কি বলছে স্বাস্থ্য ভবন? ১ মে এর পরেও করোনা টিকার দ্বিতীয় ডোজ আপাতত পুরনো নিয়মেই চলবে সরকারি এবং বেসরকারি হাসপাতালে। সরকারিতে বিনামূল্যে এবং বেসরকারিতে সার্ভিস চার্জ ধরে ২৫০ টাকায় মিলবে টিকা। তবে ১৮-৪৪ বয়সীদের জন্য এই নিয়ম অবশ্য ভিন্ন। […]
কান্নাই সার! অক্সিজেনের অভাবে মাকে হারালেন শ্রুতি
খবর লাইভ : দীর্ঘক্ষণ ঘুরেছিলেন অক্সিজেনের জন্য, কিন্তু পাননি। শেষ পর্যন্ত প্রাণবায়ুর অভাবে মূত্যু হল শ্রুতি সাহা নামে এক মহিলার মায়ের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজধানী শহর দিল্লিতে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ত্রস্ত দিল্লি। অক্সিজেনের অভাব তো রয়েছেই। সঙ্গে হাসপাতালে বেডের অভাব। এরফলে অনেকেই বাধ্য হচ্ছেন ঘরেই নিজেদের আক্রান্ত স্বজনকে সারিয়ে তোলার। করোনা আক্রান্ত হয়েছিলেন […]
বিভিন্ন জনমত সমীক্ষায় কাঁটে কি টক্করের ইঙ্গিত, তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরে হ্যাট্রিকের পথে তৃণমূল কংগ্রেস
খবর লাইভ : আসন কমছে বটে। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাংলার কুর্সিতে ফের পাঁচ বছরের জন্য ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেসই। বৃহস্পতিবার অষ্টম তথা অন্তিম দফার ভোট শেষে বিভিন্ন সমীক্ষা সংস্থার জনমত সমীক্ষাতে এমনই চিত্র উঠে এসেছে। অধিকাংশ সমীক্ষাতেই তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা যতই ২০০-র বেশি […]
বাড়ি ফিরলেন সুস্থ মনমোহন
খবর লাইভ : টানা ১০ দিনের লড়াই। অবশেষে কোভিডের সঙ্গে লড়াইয়ে জয়ী হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এদিন সকালে এইমস থেকে ছাড়া পান তিনি। গত ১৯ এপ্রিল করোনা সংক্রমণ নিয়ে এইমসের ট্রমা কেয়ারে ভর্তি হন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। যদিও জ্বর এবং অন্যান্য কিছু উপসর্গ ছাড়া তেমন কোনও অসুবিধা হচ্ছিল না তাঁর। তবে বয়সের […]
করোনার ভোগাতে পারে লম্বা সময়, প্রভাব এড়াতে এখনই প্রস্তুতির দরকার ভারতের
খবর লাইভ : কোভিড- ১৯-এর দ্বিতীয় অভিঘাতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত। অক্সিজেনের ঘাটতি রয়েছে, আইসিইউ শয্যা নেই, করোনা পরীক্ষার ফল জানানো হচ্ছে দেরিতে ও চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও রয়েছে নানা সমস্যা। এরই মধ্যে চিন্তা বাড়িয়ে নতুন একটি সমীক্ষা জানিয়েছে, করোনা ভাইরাসের দীর্ঘমেয়াদি প্রভাবজনিত স্বাস্থ্য সংকট উঁকি দিচ্ছে দেশের আকাশে। যদিও ‘দীর্ঘ কোভিডে’র কোনও সংজ্ঞা দেওয়া হয়নি। […]


