International

ইজরায়েলে ধর্মীয় জমায়েতে পদপিষ্ট হয়ে মৃত্যু ৪৪ জনের

0
(0)

খবর লাইভ : জেরুজালেমে ধর্মীয় জমায়েত। সেখানে জড়ো হয়েছিলেন অসংখ্য ধর্মপ্রাণ মানুষ। ওই অনুষ্ঠান সাক্ষী থাকলো এক মর্মান্তিক দুর্ঘটনার। পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৪৪ জনের। এমনই খবর বিবিসি সূত্রে। এই ঘটনাকে ‘এক ভয়ঙ্কর বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন ইজরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
উত্তর-পূর্ব ইজরায়েলের মাউন্ট মেরন এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। সেখানে রয়েছে ইহুদি সন্ত শিমন বার ইওচাইয়ের সমাধি। পবিত্র ওই স্থানে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। বিবিসি সূত্রের খবর, উৎসবে অংশগ্রহণকারী কয়েকজন পা পিছলে পড়ে যান। তারপরই শুরু হয় হুড়োহুড়ি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলেই ৩৮ জনের মৃত্যু হয়। এরপর গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেও বেশ কয়েক জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘এটা বড়সড় বিপর্যয়। আহতদের সুস্থতার জন্য আমি প্রার্থনা করছি।’
করোনা অতিমারী শুরুর পর থেকেই সেদেশে এত বড় জমায়েত হয়নি। মহামারীর পর এটাই প্রথম বড় জমায়েত। আর তাতেই এই বিপত্তি। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে দেশজুড়ে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *