National

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত সাংবাদিক রোহিত সারদানা

0
(0)

খবর লাইভ : করোনার ছোবলে প্রাণ গেল বিশিষ্ট সাংবাদিক রোহিত সারদানার। কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। করোনার গুরুতর উপসর্গ ছিল না তাঁর শরীরে। নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সারদানাকে। শুক্রবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন টেলিভিশনের এই জনপ্রিয় সাংবাদিক। তাঁর প্রয়ানে সংবাদমাধ্যমে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সোশ্যাল মিডিয়াতে কোভিড আক্রান্তদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে ছিলেন। করোনা আক্রান্তদের সঙ্গে কোনও দুর্ব্যবহার হলেই, তার বিরুদ্ধে করেছিলেন প্রতিবাদ। কে ভেবেছিল, সেই করোনাই প্রাণ কাড়বে তাঁর! মাত্র ৪০ বছর বয়সেই চলে গেলেন রোহিত সারদানা। ২০০৪ সালে সাংবাদিকতার জগতে প্রবেশ জি মিডিয়ার মাধ্যমে। জনপ্রিয় শো ‘তাল ঠোক কে’ এর সঞ্চালনা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।এরপর শুরু হয় ‘আজ তক’-এর যাত্রা। জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করেছেন সেখানেই। সেখানে ডিবেট শো ‘দঙ্গল’ এর সঞ্চালনা করতেন। এমনকী কাজ করেছেন ইটিভি এবং আকাশবাণীতেও। দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন রোহিত সারদানা।

তাঁর মৃত্যুতে গভীর শোকাহত বিশিষ্ট সাংবাদিকরা। ট্যুইট করেছেন সাংবাদিক রাজদীপ সারদেশাই। তিনি লেখেন, ‘ভয়ঙ্কর খবর। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

বিশিষ্ট সাংবাদিক চিত্রা ত্রিপাঠী ট্যুইটে লিখেছেন, ‘হাসি-খুশি পরিবার, দুটি ছোট মেয়ে আছে। ওদের জন্য এই লড়াইয়ে হেরে যাওয়া ঠিক হল না রোহিত সারদানাজী। কিছু বলার নেই।’

বিশিষ্ট সাংবাদিক সুধীর চৌধুরি লিখেছেন, ‘কিছুক্ষণ আগেই আমার এক সহকর্মীর ফোন এল। যা শুনলান, তাতে হাত কাঁপতে শুরু করল। আমাদের বন্ধু ও সহযোগী রোহিত সারাদানার মৃত্যুর খবর শুনলাম। এই ভাইরাস এত ঘনিষ্ঠ কারুর প্রাণ কেড়ে নেবে তা কল্পনাও করতে পারিনি।  ঈশ্বর সুবিচার করলেন না।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *