State

ফের ৪ পুলিশ আধিকারিককে সরাল নির্বাচন কমিশন

0
(0)

খবর লাইভ : রাজ্যে ষষ্ঠ দফার ভোটের মুখেই আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সহ ৪ পুলিশ আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বাকি তিন জন হলেন বীরভূমের পুলিশ সুপার মিরাজ খালিদ, পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায়। অপসারিত পুলিশ আধিকারিকদের নির্বাচনী কাজের সঙ্গে জড়িত কোনও পদে রাখা যাবে না বলে রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে কমিশন।
সোমবার কমিশনের সচিব অরবিন্দ আনন্দ স্বাক্ষরিত এক নির্দেশিকায় জানানো হয়েছে, আসানসোল-দুর্গাপুরে সুকেশ জৈনের জায়গায় নয়া পুলিশ কমিশনার হচ্ছেন ২০০৪ ব্যাচের আইপিএস ক্যাডার মিতেশ জৈন। বীরভূমের পুলিশ সুপার মিরাজ খালিদের জায়গায় নয়া পুলিশ সুপার হচ্ছেন নন্দীগ্রামে নির্বিঘ্নে ভোট করাতে চরম ব্যর্থ হওয়া নগেন্দ্রনাথ ত্রিপাঠী। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সরিয়ে আনা হয়েছে অজিত কুমার সিংকে। আর বোলপুরে অভিষেক রায়কে সরিয়ে নয়া এসডিপিও করা হয়েছে নাগরাজ দেবরাকোন্ডাকে। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সহ চার পদে যাঁদের বসানো হয়েছে তাঁরা সবাই বিজেপি ঘনিষ্ঠ হিসেবেই পুলিশ মহলে পরিচিত।
উল্লেখ্য, আগামী ২২ এপ্রিল রাজ্যে ষষ্ঠ দফায় পূর্ব বর্ধমানের আরও ৮ আসনে ভোট রয়েছে। ২৬ এপ্রিল সপ্তম দফায় পশ্চিম বর্ধমানের ৯ বিধানসভা আসনে ভোট রয়েছে। আগামী ২৯ এপ্রিল রাজ্যে অষ্টম দফায় বীরভূমের ১১ আসনে ভোট রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *