State

মঙ্গলবার ফের রাজ্যে আসছেন শাহ

5
(1)

খবর লাইভ : ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার খোদ কলকাতায়। আগামী মঙ্গলবার কলকাতার উত্তর ও দক্ষিণে রোড শো করার পাশাপাশি জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বিজেপি সূত্রে খবর, আগামী ৭ মার্চ বিগ্রেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী খোদ কলকাতায় আসছেন এখানকার মানুষের মন বুঝতে।
এর আগে অবশ্য রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করলেও খোদ কলকাতার বুকে এখনও কোনও সভা করেননি অমিত শাহ। তবে কলকাতায় জনসভা করলেও কোথায় করবেন, সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এর আগে লোকসভা ভোটের সময়ে কলকাতায় রোড শো করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই রোড শো’তে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের মত ঘটনাও ঘটে। আগামী ২৬ ও ২৯ এপ্রিল কলকাতার উত্তর ও দক্ষিণে বিভিন্ন কেন্দ্রে ভোট। তাই এখন থেকেই খোদ কলকাতায় প্রচারে শান দিতে চাইছে বিজেপি নেতৃত্ব।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *