State

বাংলায় ৮ দফায় ভোট, ঘোষণা নির্বাচন কমিশনের

0
(0)

খবর লাইভ : এবার বিধানসভা নির্বাচনে বাংলায় ৮ দফায় ভোট হবে। শুক্রবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে এই কথাই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ২৭ মার্চ থেকে রাজ্যে ভোটপর্ব শুরু হবে। চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। ভোট গণনা হবে ২ মে। নির্বচন কমিশনের ঘোষণা অনুযায়ী, অবিলম্বে ভোটকর্মীদের টিকাকরণ করতে হবে। সব ভোটকেন্দ্র হবে একতলায়। বাংলায় মোট ভোটকেন্দ্রের সংখ‍্যা ১০১৯১৬। এক্ষেত্রে ৩১.৬৫ শতাংশ বুথ বেড়েছে। পশ্চিমবঙ্গে ২৯৪ আসনে ভোট হবে। স্পর্শকাতর জায়গা চিহ্নিত করে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। এবার ৫ জনের বেশি লোক বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবে না। অবসরপ্রাপ্ত আইসিএস আধিকারিকদের পর্যবেক্ষক হিসাবে ৫ রাজ‍্যে পাঠানো হচ্ছে। অজয় নায়েক রাজ্যে বিশেষ পর্যবেক্ষক (আইএএস) হিসাবে থাকবেন। মৃণালকান্তি দাস ও বিবেক দুবে নামে দুজনকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে পাঠানো হচ্ছে। পশ্চিমবঙ্গের আয়-ব‍্যায় হিসাবের পর্যবেক্ষক হচ্ছেন বি মুরলী কুমার।
কমিশনের তরফে আরও জানানো হয়েছে, প্রার্থীরা অনলাইনেও মননোয়নপত্র জমা দিতে পারবেন। অফলাইনে কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা দেবার সময় মোট ২জন থাকতে পারবেন। কোনও প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তা বিজ্ঞাপনের মাধ‍‍্যমে জানাতে হবে। ভোটের প্রচারে কোনও রোড শোয়ে সর্বোচ্চ ৫টি গাড়ি থাকবে। ভোটে বোর্ডের পরীক্ষার কথাও মাথায় রাখা হচ্ছে। পরীক্ষার দিন কোনও ভোটগ্রহণ হবে না। এবারে ভোটদানের সময় একঘণ্টা বাড়ানো হল। বাংলায় আট দফায় ভোটের ১ম দফা হবে ৩০ আসনে। ২৭ মার্চ ভোটগ্রহণ হবে।
২য় দফাতেও ৩০ টি আসনে ভোট হবে। ১ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে। ৩য় দফার ভোটগ্রহণ ৩১ টি আসনে, ৬ এপ্রিল। ৪র্থ দফায় ৪৪টি আসনে ১০ এপ্রিল ভোট হবে। ৫ম দফায় ৪৫টি আসনে ১৭ এপ্রিল হবে। ৬ষ্ঠ দফায় ৪৩টি আসনে ২২ এপ্রিল হবে। ৭ম দফায় ৩৬টি আসনে, ২৬ এপ্রিল এবং ৮ম দফায় ৩৫ টি আসনে ২৯ এপ্রিল ভোট হবে। ২রা মে ভোটের ফলাফল ঘোষণা হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *