Special News Special Reports State

ফের  উত্তপ্ত দিনহাটা, এবার তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত প্রধানের ভাইকে গুলি

0
(0)

খবর লাইভ : মাঝে মাত্র ১২ ঘন্টার ব্যবধান। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। ফের গুলি চলল। গিতালদহ-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী ও বিদায়ী প্রধান লাভলি বিবির ভাইকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ তৃণণূল কর্মীর নাম সাহানুর হক। পরপর একই ধরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।

জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার রাতে একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন সাহানুর। তখনই রাস্তায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে সাহানুরের পেটে। তৎক্ষণাৎ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। পরে কোচবিহারের এক বেসরকারির হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, গুলি পেটের দিক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গিয়েছে। অস্ত্রোপচারও হয়েছে সাহানুরের।

ওই ঘটনায় ধিক্কার জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা
পার্থপ্রতিম রায়ের দাবি, “বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে সাহানুরের উপরে। তৃণমূল প্রার্থীদের চিহ্নিত করে হামলা চালানো হচ্ছে।”

Coachbihar-dinhata-bjp-tmc-panchayet-election2023

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *