খবর লাইভ : নিমতিতা স্টেশনে বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার হল আরও দুজন। পুলিশ জানায়, আজিমগঞ্জে ধৃত দুজনের নাম আবু সামাদ, শহিদুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি রাতে কলকাতা আসার জন্য ট্রেন ধরতে নিমতিতা স্টেশনে গিয়েছিলেন রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন। সেখানে তাঁকে লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। বিস্ফোরণের তীব্রতায় গুরুতর জখম হন শ্রমমন্ত্রী জাকির হোসেন-সহ কমপক্ষে ২৩ জন। মন্ত্রীর হাতের একটি আঙুল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি, বম্ব স্কোয়াড, ফরেন্সিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থলে যান অনুজ শর্মাও। তদন্ত করে গোয়েন্দারা জানতে পারেন, রিমোটের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই ঘটনার ৭ দিনের মধ্যেই সিআইডির হাতে পাকড়াও হয় শেখ নাসিম নামে এক বাংলাদেশী নাগরিক। ফলে এই বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জঙ্গিযোগের সম্ভাবনা থাকতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।



