খবর লাইভ : বঙ্গে ভোটের দামামা অনেক আগেই বেজে ছিল আজ শুক্রবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় বিধানসভা ভোট হবে ৮ দফায়। ২৭ মার্চ ভোট শুরু হবে এবং শেষ হবে ২৯ এপ্রিল। ফলপ্রকাশ ২ মে। পশ্চিমের জেলা দিয়েই রাজ্যে ভোট শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে অনুব্রতর গড় ও উত্তর কলকাতায়। এক ঝলকে দেখে নিন কোন দফায় রাজ্যের কোথায় ভোট–
প্রথম দফার ২৭ মার্চ ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া (ভাগ ১), ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর (ভাগ ১), পূর্ব মেদিনীপুরে (ভাগ ১)। এই সব জেলার ৩০টি কেন্দ্রে নির্বাচন হবে।
দ্বিতীয় দফায় ১ এপ্রিল ভোট হবে বাঁকুড়া (ভাগ ২), পশ্চিম মেদিনীপুর (ভাগ ২), পূর্ব মেদিনীপুর (ভাগ ২), দক্ষিণ ২৪ পরগনায় (ভাগ ১)। এই সব জেলার ৩০টি কেন্দ্রে নির্বাচন হবে।
তৃতীয় দফায় ৬ই এপ্রিল ভোট হবে হাওড়া (ভাগ ১), হুগলি (ভাগ ১), দক্ষিণ ২৪ পরগনায় (ভাগ ২)। এই সব জেলার মোট ৩১টি কেন্দ্রে নির্বাচন।
চতুর্থ দফায় ১০ই এপ্রিল ভোট হবে উত্তর ২৪ পরগনা (ভাগ ১), নদিয়া (ভাগ ১), পূর্ব বর্ধমান (ভাগ ১), দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। এই সব জেলার মোট ৪৪টি কেন্দ্রে নির্বাচন।
পঞ্চম দফায় ১৭ই এপ্রিল ভোট হবে উত্তর ২৪ পরগনা (ভাগ ১), নদিয়া (ভাগ ১), পূর্ব বর্ধমান (ভাগ ১), দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়িতে। এই সব জেলার মোট ৪৫টি কেন্দ্রে নির্বাচন হবে।
ষষ্ঠ দফায় ২২শে এপ্রিল ভোট পড়েছে উত্তর ২৪ পরগনা (ভাগ ১), নদিয়া (ভাগ ১), পূর্ব বর্ধমান (ভাগ ২) এবং উত্তর দিনাজপুরে। এই সব জেলার মোট ৪৩টি কেন্দ্রে নির্বাচন।
সপ্তম দফায় ২৬শে এপ্রিল ভোট স্থির হয়েছে, মালদহ (ভাগ ১), মুর্শিদাবাদ (ভাগ ১), পশ্চিম বর্ধমান, দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ দিনাজপুরে। এই সব জেলার মোট ৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
অষ্টম দফায় ২৯শে এপ্রিল ভোট হবে মালদহ (ভাগ ২), মুর্শিদাবাদ (ভাগ ২), বীরভূম এবং উত্তর কলকাতায়। এই দফায় মোট ৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।



