খবর লাইভ : ফের সৌজন্যতা দেখাল ভারত! ভারতের প্রধানমন্ত্রীকে আকাশসীমায় প্রবেশ করতে দেয়নি পাকিস্তানের ইমরান সরকার। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিমানকে আকাশসীমায় ঢুকতে দিল ভারত।
জানা গিয়েছে, দু’দিনের সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেজন্য ভারতের আকাশসীমা দিয়ে তাঁর বিমান যাওয়ার জন্য নয়াদিল্লির অনুমতি চেয়েছিল ইসলামাবাদ। পাকিস্তানের সেই আবেদন মঞ্জুর করেছে নয়াদিল্লি।
উল্লেখ্য, ২০১৯ সালে আমেরিকা এবং সৌদি আরব সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় তাঁর বিমান যাওয়ার জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল ইসলামাবাদের কাছে। কিন্তু মোদির বিমানকে অনুমতি দেয়নি ইমরানের দেশ। তাদের সাফাই ছিল, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। যদিও বিষয়টি সে সময় আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থায় (সিভিল অ্যাভিয়েশন সোসাইটি) জানিয়েছিল নয়াদিল্লি।



