State

ভোটের মুখে ভোকেশনাল শিক্ষকদের বেতন বাড়াল রাজ্য

4.8
(225)

খবর লাইভ : দুয়ারে ভোট। তাই ভোটের মুখে ভোকেশনাল শিক্ষকদের কথা মাথায় রেখে এবার তাঁদের বেতন বাড়াল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে এই সব ভোকেশনাল শিক্ষকরা বেতন বৃদ্ধি সহ নানা দাবি জানাচ্ছিলেন। এবার এক ধাক্কায় তাঁদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
জানা গিয়েছে, ভোকেশনালে ফিল্ড অফিসারদের বেতন ৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১২ হাজার টাকা করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসারদের বেতন ৩ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১১ হাজার টাকা। অ্যাসিস্ট্যান্ট ফিল্ড সুপারভাইজারদের বেতন ২ হাজার ৬০০ টাকা থেকে বেড়ে হল ১০ হাজার টাকা। কন্ট্রাকচ্যুয়াল শিক্ষকদের বেতন ৯ হাজার থেকে বেড়ে হচ্ছে ১৩ হাজার ৫০০ টাকা। কন্ট্রাকচ্যুয়াল ইন্সট্রাকটরদের বেতন ৭ হাজার থেকে বেড়ে করা হয়েছে ১০ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে, পলিটেকনিকের অধ্যক্ষ ও অধ্যাপকদের অবসরের বয়সসীমা ৬০ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করেছে নবান্ন। এর আগে কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বয়সসীমা ৬৫ বছর করা হয়েছিল। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গিয়েছিলেন, বাংলায় ক্ষমতায় এসে বিজেপি সরকার সপ্তম পে কমিশন কার্যকর করবে। শাহের এই আশ্বাসের পরই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *