National

উত্তরাখণ্ড বিপর্যয়ে নিখোঁজ ১৩৬ জনেরই মৃত্যু হয়েছে, ঘোষণা সরকারের

4.3
(86)

খবর লাইভ : জোশীমঠ বিপর্যয়ে নিখোঁজ ১৩৬ জনকে মৃত ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। টানেলের ভিতর এতদিন ধরে জল-কাদার মধ্যে তাঁদের বেঁচে থাকা আর সম্ভব নয় বলেই মনে করছে ত্রিবেন্দ্র সিং রাওয়াতের সরকার। অন্যদিকে, এখনও পর্যন্ত ৬০ জনের দেহ খুঁজে পাওয়া গিয়েছে।
সপ্তাহ দুয়েক আগে হিমবাহ ভেঙে বন্যা পরিস্থিতি হয় জোশীমঠ ও তপোবন সংলগ্ন এলাকায়। জলের তোড়ে ধ্বংস হয়ে যায় জলবিদ্যুৎ কেন্দ্র ও পাঁচটি ব্রিজ। ঋষিগঙ্গা প্রকল্পও শেষ হয়ে যায়। তপোবন বিষ্ণুনাগ প্রকল্পের বিপুল প্রকল্পে কর্মরত শ্রমিকরা ভেসে যায় জলের তোড়ে। তারপর উদ্ধারকাজ শুরু হলেও সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। অবরূদ্ধ টানেলে কাদা কেটে বের করে উদ্ধারকার্য চালানো ক্রমশ কঠিন হয়ে উঠেছিল। যত সময় যাবে নিখোঁজ শ্রমিকদের বেঁচে থাকার আশা তত ক্ষীণ হয়ে আসবে বলে আগেই জানিয়েছিল উদ্ধারকারী দল। সেই মোতাবেক দ্রুত উদ্ধারকার্য চললেও সকলের হদিশ মিলল না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *