খবর লাইভ : ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এরই মধ্যে ভোটের তৎপরতা জোরকদমে শুরু করে দিল নির্বাচন কমিশন। আগামী ১০ মার্চের মধ্যে রাজ্যের বিভিন্ন বুথগুলি ভোটের জন্য প্রস্তুত করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন।
সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশন থেকে রাজ্য বিধানসভা ভোটের কতটা প্রস্তুতি হয়েছে, সেবিষয়ে জানতে চাওয়া হয়। এবারে বিধানসভা ভোটে বুথের সংখ্যা বেড়েছে। ১ লাখেরও বেশি বুথে এবার ভোট হতে চলেছে। এবারের বুথগুলি এক তলাতেই করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, শুক্রবারই ভিডিও কনফারেন্স করে রাজ্যের সব জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন যাতে ১০ মার্চের মধ্যে শৌচাগার, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সহ পরিকাঠামো দিকগুলি যাতে প্রস্তুত করে ফেলা হয়।



