খবর লাইভ : রাজ্যে আসন্ন ভোটে জোট নিয়ে টালবাহানা অব্যাহত। বাম-কংগ্রেস জোট নিশ্চিত হলেও আব্বাস সিদ্দিকির সঙ্গে আসনরফা নিয়ে এখনও মতানৈক্য চলছে। পীরজাদা আব্বাস সিদ্দিকির আসন নিয়ে দাবি মানতে নারাজ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আব্বাস মালদহ, মুর্শিদাবাদের কিছু আসন বাম, কংগ্রেস জোটের কাছে চেয়েছে। কিন্তু প্রদেশ কংগ্রেসের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মালদহ, মুর্শিদাবাদে একটি আসনও ছাড়া যাবে না। সূত্রের খবর, আব্বাসের আব্দার মেটাতে মোট ২৭টি আসন ছাড়ছে বামেরা। সিপিএম একাই ছেড়েছে ২০টি আসন। ৭টি আসনের মধ্যে রয়েছে ফরওয়ার্ড ব্লকের ৪টি, আরএসপির ২টি ও সিপিআইয়ের একটি আসন। কিন্তু কংগ্রেস যেভাবে বেঁকে বসেছে, তাতে ভাইজানের সঙ্গে জোট কতটা হবে, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সূত্রের খবর, আইএসএফের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি ফোন করে ধরতে পারেননি আব্দুল মান্নানকে। আবার আসন রফা নিয়ে একটা বৈঠকেও হাজির ছিলেন না আব্বাস সিদ্দিকি। কংগ্রেসের স্পষ্ট বক্তব্য, অন্য জায়গা থেকে ৮টি আসন ছাড়তে রাজি কংগ্রেস। কিন্তু মালদহ, মুর্শিদাবাদ থেকে নয়। এই পরিস্থিতিতে ফের বৈঠকে বসতে চলেছে বাম-কংগ্রেস। এখন দেখার কী হয়।
Related Articles
মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি নিয়ে বিস্ফোরক রাজ্যপাল
0 (0) খবর লাইভ : রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির একটি চক্র চলছে বলে একটি অনুষ্ঠান থেকে মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।তাঁর অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ ওষুধের ওপর নতুন লেবেল সেঁটে তা বিক্রি করে লাভবান হচ্ছেন এক শ্রেণির ব্যবসায়ীরা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা চলছে বলেও মন্তব্য করেন রাজ্যপাল। এই নিয়ে তাঁর […]
লক্ষ্মী লাভের ধনতেরাস, কেন এই দিনটি শুভ জানেন?
0 (0) খবর লাইভ : আজ ধনতেরাস। হিন্দু ধর্মের এই বিশেষ দিনটি ধন ত্রয়োদশী নামেও পরিচিত । কালীপুজোর ঠিক দু’দিন আগে কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস । এই দিনটি শুভ দিন হিসেবে বিবেচিত হয় । কিন্তু কেন জানেন ? প্রচলিত রীতি অনুযায়ী, এই বিশেষ দিনে সোনা কেনার প্রচলন রয়েছে । শুধু সোনা নয়,রুপো, […]
রাজ্যে ফের অভয়া মৃত্যুর ছায়া, নার্সের রহস্যমৃত্যুতে পরিবারের বিস্ফোরক অভিযোগ
0 (0) খবর লাইভ : হুগলির সিঙ্গুরে নার্সের মৃত্যুকে ঘিরে উত্তেজনা। মাত্র ২৪ বছরের ওই নার্সকে বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি নার্সিংহোমের তিন তলা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই পরিবারের অভিযোগ, এটা আত্মহত্যা নয়, বরং পূর্ব পরিকল্পিত খুন। মৃতার বাবার দাবি, তাঁর মেয়েকে খুন করে পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে […]



