State

জাকির হোসেনের উপর হামলার ঘটনায় ব্যবহার হয়েছিল আইইডি, দাবি বিশেষজ্ঞদের

0
(0)

খবর লাইভ : রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের উপর হামলার ঘটনায় আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল। ফরেন্সিক বিশেষজ্ঞদের তরফে এই তথ্যই জানানো হয়েছে। বিশেষ তদন্তকারী দলকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, হামলার ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন আইইডি ব্যবহার করা হয়েছে। একইসঙ্গে ব্যবহার করা হয়েছে অ্যান্ডি হ্যান্ডিং ডিভাইস। এই ধরনের আধুনিক বিস্ফোরক যন্ত্র বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাত-ই-মুজাহিদিন ব্যবহার করে থাকে। ফলে হামলার ঘটনায় জঙ্গি যোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ঘটনার যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা গিয়েছে, বিস্ফোরণের কিছুক্ষণ আগেই প্ল্যাটফর্মে পড়ে থাকা একটি ব্যাগ সরাতে যান মন্ত্রীর এক অনুগামী। সেই ব্যাগ সরাতে গিয়েই বিস্ফোরণ ঘটে। ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যান্টি হ্যান্ডিং ডিভাইস ব্যবহার করার জেরে ব্যাগ হাতে দিতেই বিস্ফোরণ ঘটেছে। তাঁদের দাবি, ওই ব্যাগে আইইডি বিস্ফোরক রাখা ছিল।
উল্লেখ্য, বুধবার রাতে নিমতিতা স্টেশনে ট্রেন ধরতে যাওয়ার সময়ে রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন ও তাঁর অনুগামীদের উপর হামলার ঘটনা ঘটে। বোমার আঘাতে গুরুতর জখম হন তাঁরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *