National

মঞ্চে লুটিয়ে পড়লেন গুজরাতের মুখ্যমন্ত্রী

0
(0)

খবর লাইভ : বক্তৃতা দিতে দিতেই অচৈতন্য হয়ে মঞ্চে লুটিয়ে পড়লেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।সোমবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
রবিবার ভদোদরার নিজামপুরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মঞ্চেই অচৈতন্য হয়ে পড়েন বিজয় রূপানি। নিরাপত্তারক্ষী এবং উপস্থিত বিজেপি নেতারা দ্রুত তাঁর কাছে পৌঁছলেও মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। এরপর আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানে তাঁর করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট এদিন পজিটিভ আসে।
প্রসঙ্গত,বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী। ২১ ফেব্রুয়ারি গুজরাতে পুরসভা ভোট। তার আগে তিনটি জনসভায় অংশগ্রহণ করার কথা ছিল তাঁর। রবিবার তারসালি এবং কারেলিবাগের পর নিজামপুরার মঞ্চে বক্তব্য রাখার কথা ছিল বিজয় রূপানির। সেই মঞ্চেই আচমকা জ্ঞান হারান তিনি। হাসপাতাল সূত্রে খবর, আপাতত মুখ্যমন্ত্রীকে ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক আর কে প্যাটেল বলেন, ‘মারাত্মক ক্লান্তি ও ডিহাইড্রেশনের কারণে রবিবার মঞ্চে জ্ঞান হারিয়েছিলেন বিজয় রূপানি। তাঁর সমস্ত রকম শারীরিক পরীক্ষা ও চেক-আপ চলছে। মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান ও ইসিজি রিপোর্ট সন্তোষজনক।’ বিজয় রূপানির সংস্পর্শে আসা মানুষদেরও করোনা টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *