National

করোনাকে সামাল দিতে সেনাকে বিশেষ ক্ষমতা কেন্দ্রের

0
(0)

খবর লাইভ : কোভিড মোকাবিলায় এবার নামছে সেনা। অতিমারী পরিস্থিতি মোকাবিলায় সেনাকে বিশেষ আর্থিক ক্ষমতা দিল কেন্দ্র। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ট্যুইটারে এমনই জানানো হয়েছে।আগামিকাল থেকে কার্যকর হবে এই নির্দেশিকা।বহাল থাকবে ৩মাস পর্যন্ত।
কী ধরণের ক্ষমতা পাচ্ছে সেনা? নির্দেশিকায় জানানো হয়েছে, জরুরি পরিস্থিতিতে একা থাকার জায়গা তৈরি, সংক্রমিতদের চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা, প্রয়োজনীয় ওষুধ-সরঞ্জাম ইত্যাদি কেনার খরচের ক্ষমতা পাবে সেনা। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পরিস্থিতি সামাল দিতে প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে কোর কমান্ডার এবং এরিয়া কমান্ডাররা (লেফটেন্যান্ট জেনারেল স্তরের অফিসার) ৫০ লক্ষ টাকা করে খরচ করতে পারবেন। ডিভিশন কমান্ডার এবং সাব-এরিয়া কমান্ডার (মেজর জেনারেল স্তরের অফিসার) প্রতিটি ক্ষেত্রে ২০ লক্ষ টাকা পর্যন্ত খরচের ক্ষমতা পাবেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *