State

দীনেশের ইস্তফায় চেয়ারম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

0
(0)

খবর লাইভ : রাজ্যসভায় দাঁড়িয়ে দীনেশ ত্রিবেদীর ইস্তফা দেওয়ায় চেয়ারম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চিঠি দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। চিঠিতে অভিযোগ করা হয়েছে, বাজেট আলোচনায় তৃণমূলের পক্ষে বক্তার তালিকায় ছিলেন না দীনেশ ত্রিবেদী। দীনেশের বলার সময়ও শেষ হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও প্রায় ৪ মিনিট ধরে বক্তব্য পেশ করেন পদত্যাগী তৃণমূল সাংসদ। নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে দীনেশ ত্রিবেদী রাজ্যসভার অপব্যবহার করেছেন। অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত।
উল্লেখ্য, শুক্রবার রাজ্যসভায় দাঁড়িয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী। দীনেশের দেওয়া ইস্তফাপত্র গ্রহণও করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে ট্যুইট করেছিলেন দীনেশ ত্রিবেদী। ঠিক তারপর দিনই দীনেশের নাটকীয়ভাবে রাজ্যসভার সদস্যপদ নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *