Sports

রোহিত শর্মার শতরান, ৩০০ ছুঁল ভারত

0
(0)

খবর লাইভ : রোহিত শর্মার দুরন্ত শতরানের ওপর ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০০ রান ছুঁল টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়েছে ভারত। রোহিত শর্মা ১৬১ রানে আউট হয়ে যান। ক্রিজে এখন লড়ছেন ঋষভ পন্থ। ঋষভ ৩৩ রানে অপরাজিত আছেন। তবে এবারেও খাতা খুলতে পারেননি শুভমন গিল ও বিরাট কোহলি। প্রথম দিনে জ্যাক লিচ ও মইন আলি ২টি করে উইকেট পেয়েছেন। ১টি করে উইকেট পেয়েছেন ওলি স্টোন ও জো রুট।
এদিন গিল ও কোহলি কোনও রান না করে আউট হয়ে গেলেও ম্যাচের রাশ টেনে ধরেন রোহিত শর্মা। অজিঙ্কা রাহানেকে সঙ্গে নিয়েই ২০০ রানের গণ্ডি পার করেন রোহিত। দলগত ২৪৮ রানের মাথায় রোহিত আউট হয়ে যান। এরপরে ৬৭ রানে আউট হয়ে যান রাহানেও। এদিন এই দুজনের পার্টনারশিপ ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিতে সক্ষম হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *