State

কলকাতা পুর এলাকায় এবার ‘মায়ের রান্নাঘর’

0
(0)

খবর লাইভ : ভোটের আগে মানুষের কাছে পৌঁছতে এবার বিশেষ উদ্যোগ তৃণমূলের। আগামী মঙ্গলবার থেকে কলকাতা পুর এলাকায় চালু হচ্ছে ‘মায়ের রান্নাঘর’। সেই রান্নাঘরে মাত্র ৫ টাকায় মিলবে ডিম-ভাত-সব্জি। কিছুদিন আগে ‘ভোট-অন- অ্যাকাউন্ট’ পেশ করতে গিয়ে দুঃস্থদের জন্য এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণার ১০ দিনের মাথায় চালু হতে চলেছে এই বিশেষ প্রকল্প।
কলকাতায় ১৬টি বোরোয় এই খাবারের জোগান দেবে পুরসভা। সোমবার বিকেল ৩টে নাগাদ স্বয়ং মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করবেন। পুরসভার তরফে জানানো হয়েছে, ২০০ গ্রাম ভাতের সঙ্গে থাকবে মরশুমি সব্জি, আলুর কোনও তরকারি ও ডাল। এছাড়াও থাকবে একটি ডিম। কলকাতার পুরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, ‘স্বাধীনতার পর কলকাতায় গরীব মানুষের জন্য আমিষ খাবারের জোগান সরকারি পর্যায়ে এই প্রথম চালু হচ্ছে।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *